Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুর উপর যৌন নির্যাতন! অভিযুক্তকে গণধোলাই

মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও দেখিয়ে চার বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক প্রৌঢ়র বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চুঁচুড়ার মিয়ারবেড় এলাকায়। অভিযুক্তকে ধরে গণধোলাই দেন এলাকাবাসী। 

মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুর উপর যৌন নির্যাতন! অভিযুক্তকে গণধোলাই

শেষ আপডেট: 28 December 2023 18:42

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও দেখিয়ে চার বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক প্রৌঢ়র বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চুঁচুড়ার মিয়ারবেড় এলাকায়। অভিযুক্তকে ধরে গণধোলাই দেন এলাকাবাসী। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫০ বছরের ওই প্রৌঢ়ের নাম গোপাল পাত্র। খবর পেয়ে এলাকায় গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে আটক করে থানায় নিয়ে যায়। 

শিশুর পরিবারের অভিযোগ,  ওই প্রৌঢ় তাঁকে শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালিয়েছে। এমনকী মোবাইলের ফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখতে বাধ্য করেছে। এই ধরনের ঘটনা ওই প্রৌঢ় আগেও ঘটিয়েছে। কিন্তু প্রমাণের অভাবে সে ধরা পড়ত না। 

স্থানীয়রা জানিয়েছেন, শিশুর মা পরিচারিকার কাজ করেন। বাবা সবজি বিক্রি করে সংসার চলান। বৃহস্পতিবার সকালে শিশুর বাবা ও মা তাঁদের নিজেদের কাজে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে ওই শিশু একাই ছিল। অভিযোগ, সেই সুযোগেই প্রতিবেশী ওই প্রৌঢ় শিশুর বাড়ি ঢুকে যৌন নির্যাতন চালায়। অন্যান্য প্রতিবেশীরা টের পেয়ে হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। আটকে রেখে মারধর করে। তারপরে স্থানীয়রা পুলিশ ডাকেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।  

অভিযুক্তর শাস্তির দাবি করেছেন শিশুর বাবা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরে ওই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। চুঁচুড়া শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র বলেন, ''এধরনের ঘটনায় অভিযুক্তের শাস্তির প্রয়োজন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।''


```