Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই সূর্য, রাত নামে না এই গ্রহে! বিস্ময় খোঁজ ১৭ বছরের কিশোরের, উল্লাস নাসার

দ্য ওয়াল ব্যুরো: তার দুই সূর্য। দু’জনকে সামনে রেখেই পাক খেয়ে চলেছে সে। তার কক্ষপথ বাঁধা দুই সূর্যেরই সঙ্গে। এমন এক বিস্ময় গ্রহের খোঁজ পেয়েছে নাসা। আর এই গ্রহের খোঁজ যিনি দিয়েছেন তিনি কোনও অভিজ্ঞ, নামী জ্যোতির্বিজ্ঞানী নন। নেহাতই ১৭ বছরের এক

দুই সূর্য, রাত নামে না এই গ্রহে! বিস্ময় খোঁজ ১৭ বছরের কিশোরের, উল্লাস নাসার

শেষ আপডেট: 12 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: তার দুই সূর্য। দু’জনকে সামনে রেখেই পাক খেয়ে চলেছে সে। তার কক্ষপথ বাঁধা দুই সূর্যেরই সঙ্গে। এমন এক বিস্ময় গ্রহের খোঁজ পেয়েছে নাসা। আর এই গ্রহের খোঁজ যিনি দিয়েছেন তিনি কোনও অভিজ্ঞ, নামী জ্যোতির্বিজ্ঞানী নন। নেহাতই ১৭ বছরের এক কিশোর। নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইনটার্ন হিসেবে কাজ শুরু করেছিলেন মাত্র তিনদিন। তার মধ্যেই বিশ্বের তাবড় জ্যোতির্বিজ্ঞানী মহলে আলোড়ন ফেলে দিয়েছেন এই কিশোর। উলফ কুকিয়ার। নিউ ইয়র্কের স্কার্সডেল হাইস্কুলের এই মেধাবী ছাত্র মেরিল্যান্ডে নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে প্রজেক্টের কাজ শুরু করেছেন কয়েকদিন হল। গড্ডার্ডের ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS)বা টেসের লেন্সে চোখ রেখে তাঁর কাজ ছিল গ্রহ-নক্ষত্রের হালহকিকত দেখে নোট করে রাখা। সেটা করতে গিয়েই পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে এক অজানা গ্রহের সংসারে আড়ি পেতে ফেলেছেন উলফ। টিওআই ১৩৩৮ (TOI 1338) সিস্টেমে এমন এক গ্রহের হদিশ পেয়েছেন উলফ যার একটা নয় দু’টো সূর্য। আর দু’জনকেই সমানভাবে খুশি করে চলছে এই গ্রহ। https://twitter.com/NASA/status/1214640574025875456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1214640574025875456&ref_url=https%3A%2F%2Fwww.scoopwhoop.com%2Fnews%2F17-yr-old-discovered-a-planet-with-2-suns-while-interning-with-nasa-talk-about-a-rewarding-exposure%2F কিশোরের কথায়, ‘‘টিওআই ১৩৩৮ সিস্টেম থেকে আমি সিগন্যাল পেয়েছিলাম। এটা একটা বাইনারি সিস্টেম যেখানে একটা গ্রহের দুই সূর্য রয়েছে। বৃত্তাকার কক্ষপথে সেই গ্রহটি ঘুরে চলেছে তাদের কেন্দ্র করে।’’ নতুন খোঁজ পাওয়া এই গ্রহের নাম রাখা হয়েছে টিওআই ১৩৩৮বি। উলফ জানিয়েছেন, এই গ্রহটির দুই সূর্যকে সম্পূর্ণ পরিক্রমা শেষ করতে সময় লাগে ৯৩-৯৫ দিন। গ্রহটি পৃথিবীর থেকেও আকারে বড়। ভরও বেশি।

আরও পড়ুন: ব্যাঙের কোষ থেকে তৈরি মাংসল জীব, মানব শরীরে ঢুকে রোগ সারাবে, রুখবে প্লাস্টিক দূষণ

  নাসার বিজ্ঞানীরা বলছেন, দু’টি সূর্যকে প্রদক্ষিণ করা ভিন গ্রহগুলিকে বলা হয় ‘সারকাম-বাইনারি প্ল্যানেট’। তবে এই গ্রহটি তাদের সূর্যের চেয়ে রয়েছে অনেকটা দূরে। যাকে বলা হয় ‘হ্যাবিটেবল জোন’। যদিও এই গ্রহটিতে প্রাণের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিজ্ঞানীরা। কারণ গ্রহটির বেশিরভাগই গ্যাসে ভরা। তবে এই গ্রহের যদি কোনও উপগ্রহ বা চাঁদ থাকে, এবং তার হদিশ মেলে কোনও দিন, তা হলে সেই চাঁদে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। দুই সূর্যকে পাক মারে বলে এই গ্রহে সূর্যাস্ত হয় না।

আরও পড়ুন: নতুন পৃথিবীর খোঁজ পেল নাসা, নীল রঙের গ্রহ নিয়ে জল্পনা

এক্সো-প্ল্যানেটের (সৌরজগতের বাইরের গ্রহ) খোঁজে গত ২০ বছর ধরে কাজ করে চলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। হাজার খানেক এমন গ্রহের সন্ধানও মিলেছিল। তবে ২০০৯-এ কেপলার অভিযান শুরু হলে মাত্র চার বছরেই আরও সাড়ে তিন হাজার তেমন গ্রহের হদিশ দিয়েছিল কেপলার। দিনকয়েক আগেই ‘টিওআই ৭০০ ডি (TOI 700 d)’ নামে পৃথিবীরই যমজ এক নীল গ্রহের সন্ধান পেয়েছিল নাসার টেস।  নাসার জেট প্রপালসন ল্যাবোরেটরি ওই নতুন গ্রহের খোঁজ সামনে আনে। https://www.youtube.com/watch?time_continue=1&v=8FrlhrtVEW8&feature=emb_title মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, কেপলার মিশনের এতদিনের পুরনো পদ্ধতির বদলে ভিন গ্রহ খুঁজতে নতুন প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। নতুন এই টেকনিকের নাম ‘ট্রানসিট লিস্ট-স্কোয়ার্স সার্ভে।’  নাসার টেস টেলিস্কোপেও উন্নত পদ্ধতিতে গ্রহ-নক্ষত্রের অনুসন্ধান করা হয়। গবেষকদের দাবি, অনেক দ্রুত ও নিখুঁত ভাবে ভিন গ্রহের খোঁজ দিতে পারে টেস টেলিস্কোপ। ইতিমধ্যেই নাসার ‘প্ল্যানেট-হান্ট’ মিশনে জানা গেছে, আমাদের সৌরমণ্ডলের বাইরে প্রায় হাজার চারেক গ্রহ ছড়িয়ে রয়েছে। যারা সবকটি পাক খাচ্ছে কোনও না কোনও নক্ষত্রের চারপাশে। এই গ্রহগুলির মধ্যে ৯৬ শতাংশের আকার পৃথিবীর চেয়ে অনেক বেশি। মাদের সৌরমণ্ডলের মতোই মহাকাশে ছড়িয়ে রয়েছে এমন আরও সৌরমণ্ডল। বুধ থেকে নেপচুন (প্লুটো আর এখন গ্রহ নয়) আমাদের আটটি গ্রহের মতো সেখানেও পর পর সাজানো রয়েছে অজস্র গ্রহ।  ২০১৩ সাল পর্যন্ত পৃথিবীর মতো ‘বাসযোগ্য’ প্রায় আড়াই হাজার ভিন গ্রহ আবিষ্কার করেছে।

```