দ্য ওয়াল ব্যুরো : পরশুরাম ছিলেন সরকারি স্কুলের হেডমাস্টার। রিটায়ার করেছেন বহুদিন আগে। এখন বয়স ৯৯ । তাঁর নামেই গুরুতর অভিষ্যগ এনেছেন ১০ বছরের এক শিশুকন্যার মা।
চেন্নাইয়ের পোনামালি অঞ্চলে পরশুরামের বাড়িতে ভাড়া থাকে ওই শিশুকন্যার পরিবার। গত ৪ জুলাই সে মাকে জানায়, পেট ব্যথা করছে। মা ভেবেছিলেন, হজমের গোলমাল। সেইমতো ওষুধ দেন। কিন্তু তাতে ব্যথা না কমে বেড়েই যেতে থাকে। তখন মায়ের সন্দেহ হয়। তিনি মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারেন, ৪ জুলাই পরশুরাম তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন।
মেয়ের মা তখন আভাদি মহিলা থানায় অভিযোগ করেন। পরশুরাম গ্রেফতার হন। তিনি এখন জেল হাজতে রয়েছেন।