Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনগাঁ যুবকের অ্যাকাউন্ট থেকে খোয়া গেছিল ৯৯ হাজার টাকা! খুঁজে দিন পুলিশ

অ্যাকাউন্ট থেকে খোয়া গেছিল ৯৯ হাজার টাকা। বনগাঁ সাইবার ক্রাইম থানার দৌলতে সেই টাকা ফেরত পেলেন এক ব্যক্তি।

বনগাঁ যুবকের অ্যাকাউন্ট থেকে খোয়া গেছিল ৯৯ হাজার টাকা! খুঁজে দিন পুলিশ

শেষ আপডেট: 2 January 2024 19:07

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অ্যাকাউন্ট থেকে খোয়া গেছিল ৯৯ হাজার টাকা। বনগাঁ সাইবার ক্রাইম থানার দৌলতে সেই টাকা ফেরত পেলেন এক ব্যক্তি।

বনগাঁ প্রতাপগড়ে থাকেন রাজেশ বিশ্বাস। গত ৩০ নভেম্বর তিনি ব্যাঙ্কে পাস বই আপডেট করাতে গিয়েছিলেন। আপডেটের পর তিনি দেখেন অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা খোয়া গেছে। অথচ তিনি এত বড় অংকের টাকা লেনদেন করেননি। বুঝতে পারেন, কোনও গন্ডগোল হয়েছে। ব্যাঙ্কে খোঁজ নিয়ে কোনও উত্তর না মেলায় তিনি বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন।

তাঁর সমস্ত লেনদেনের হিসাব পরীক্ষা করে দেখা যায়, ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে ৯৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশকে তিনি জানান, ওই পদ্ধতিকে কোনও টাকাই লেনদেন করেননি। কোনও ফোন বা এসএমএসও আসেনি তাঁর কাছে। তবে কীভাবে সেই টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল, কিছু বোঝা যাচ্ছিল না। দীর্ঘ দিন ধরে তদন্ত চালানোর পরেই পুলিশ টাকার হদিশ পায়।

বছরের শুরুতে সেই খোয়া যাওয়া টাকা উদ্ধার করে রাজেশের হাতে তুলে দিয়েছে পুলিশ। 


```