Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হিমালয়ে দুর্যোগে মৃত ৯ ট্রেকার ও ৩ মালবাহক

দ্য ওয়াল ব্যুরো : গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের (Uttarakhand) হরসিল থেকে হিমাচল প্রদেশের চিথকুলের উদ্দেশে রওনা হন ১১ জন। তাঁদের মধ্যে ছিলেন আটজন ট্রেকার, একজন পাচক ও দু'জন গাইড। হিমালয়ের পথে প্রবল দুর্যোগে পড়েন তাঁরা। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের

হিমালয়ে দুর্যোগে মৃত ৯ ট্রেকার ও ৩ মালবাহক

শেষ আপডেট: 21 October 2021 16:34

দ্য ওয়াল ব্যুরো : গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের (Uttarakhand) হরসিল থেকে হিমাচল প্রদেশের চিথকুলের উদ্দেশে রওনা হন ১১ জন। তাঁদের মধ্যে ছিলেন আটজন ট্রেকার, একজন পাচক ও দু'জন গাইড। হিমালয়ের পথে প্রবল দুর্যোগে পড়েন তাঁরা। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের স্টেট রেসপন্স ডিজাস্টার ফোর্স পাঁচ ট্রেকারের দেহ উদ্ধার করে। তাঁরা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন। অপর এক ট্রেকারকে উদ্ধার করা হয়েছে। তাঁকে বিমানে উড়িয়ে আনা হয়েছে সেনা হাসপাতালে। এসডিআরএফের ডিআইজি রিদ্ধিম আগরওয়াল বলেন, সমুদ্রতল থেকে ২০ হাজার ফুট উঁচুতে দুর্ঘটনা হয়। ওই টিমের কেউ এখনও বেঁচে আছেন কিনা জানার চেষ্টা হচ্ছে। রিদ্ধিম জানান, উত্তরাখণ্ডে হিমালয়ের পথে দুর্যোগের মধ্যে ন'জন ট্রেকার ও তিন মালবাহক মারা গিয়েছেন। তিন মালবাহক ছিলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সঙ্গে। বরফের মধ্যে তাঁদের দেহ উদ্ধার হয়। কুমায়ুন অঞ্চলে পিণ্ডারি গ্লেসিয়ার ট্রেকিং রুটে আটকে পড়েছেন ৬০ জন। তাঁদের মধ্যে আছেন ২৪ জন ভারতীয় ট্রেকার, ছ'জন বিদেশি এবং ৩০ জন স্থানীয় গ্রামবাসী। সেখানে চারজন ট্রেকার মারা গিয়েছেন। নিখোঁজ হয়েছেন দু'জন। কুমায়ুন অঞ্চলের ট্যুরিস্ট স্পটগুলিতে আটকে আছেন আরও কয়েকজন পর্যটক। সেনাবাহিনীর একটি চিনুক হেলিকপ্টার ৩০ জনকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে ১১ জন আটকে পড়েছিলেন পিথোরাগড়ের গুঞ্জি অঞ্চলে। তাঁরা কৈলাস মানস সরোবরে যাচ্ছিলেন।

```