আহিরীটোলার ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার ৯ জন, টানা ৫ ঘণ্টার চেষ্টায় সাফল্য
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে উত্তর কলকাতার আহিরীটোলায় (Ahiritola) পুরনো বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। বাড়ির মধ্যে আটকে পড়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ছিলেন শিশু, বৃদ্ধাও। টানা ৫ ঘণ্টার চেষ্টায় তাঁদের সকলকে উদ্ধার করা গেছে।
বাংলায় দুর্য
শেষ আপডেট: 29 September 2021 06:51
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে উত্তর কলকাতার আহিরীটোলায় (Ahiritola) পুরনো বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। বাড়ির মধ্যে আটকে পড়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ছিলেন শিশু, বৃদ্ধাও। টানা ৫ ঘণ্টার চেষ্টায় তাঁদের সকলকে উদ্ধার করা গেছে।
বাংলায় দুর্যোগের ঘনঘটা, নবান্ন থেকে পরিস্থিতি তদারকি করছেন মুখ্যমন্ত্রী
মোট ৯ জনকে এদিন উদ্ধার করেছে এনডিআরএফ, ডিএমজি, দমকল এবং পুলিশ। সকাল থেকেই উদ্ধারকার্যে নেমেছিলেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং শশী পাঁজা। এছাড়া হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রও। নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ তদারকি করছিলেন তাঁরা।
সূত্রের খবর, উদ্ধার করার পর যাঁরা আহত রয়েছেন তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুকন্যা ও এক বৃদ্ধাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সকলেই স্থিতিশীল।
বুধবার ভোরবেলা আহিরীটোলা লেনে হঠাৎই বিকট শব্দে চমকে ওঠান সকলে। দেখা যায় দোতলা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ভেঙে পড়া বাড়ির ভিতর আটকে পড়েছেন বেশ কয়েকজন। খবর পেয়েই উদ্ধারকার্যে নেমে যায় স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও। নিম্নচাপের বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'