Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পতাকার সঙ্গে ৮ কোটি ৮০ লক্ষ সেলফি! মোদীর হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে বিপুল সাড়া

দ্য ওয়াল ব্যুরো: ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' (har ghar tiranga) ক্যাম্পেন শুরু করেছিল মোদী সরকার। আর তারপরেই মঙ্গলবার স্বাধীনতা দিবসে দুপুর ১২টার মধ্যেই ভারতের ত্রিবর্ণ পতাকার সঙ্গে ৮ কোটি ৮০ লক্ষ সেলফি জমা পড়ল হর ঘর তিরঙ্গ

পতাকার সঙ্গে ৮ কোটি ৮০ লক্ষ সেলফি! মোদীর হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে বিপুল সাড়া

শেষ আপডেট: 15 August 2023 10:15

দ্য ওয়াল ব্যুরো: ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' (har ghar tiranga) ক্যাম্পেন শুরু করেছিল মোদী সরকার। আর তারপরেই মঙ্গলবার স্বাধীনতা দিবসে দুপুর ১২টার মধ্যেই ভারতের ত্রিবর্ণ পতাকার সঙ্গে ৮ কোটি ৮০ লক্ষ সেলফি জমা পড়ল হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে (selfies with flag)।

গত রবিবার থেকে তিনদিন ব্যাপী এই ক্যাম্পেনের সূচনা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৬তম বর্ষপূর্তিতে সরকারি হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে নিজের বাড়িতে পতাকা তুলে সেই পতাকার সঙ্গে নিজের সেলফি আপলোড করতে জনগণকে উৎসাহিত করেছিল মোদী সরকার। আর তাতেই এই বিপুল সাড়া মিলেছে বলে খবর।

ওয়েবসাইটে সেলফি আপলোড করার দুটি অপশন আছে। একটিতে নিজের বাড়িতে পতাকার সঙ্গে সেলফি তুলে তা আপলোড করা যাবে। অন্যটিতে ডিজিট্যাল পতাকার সঙ্গে নিজের সেলফি পোস্ট করা যাবে। একটু স্ক্রোল করে নীচে গেলেই দেখা মিলবে রাজনীতিবিদ থেকে শুরু করে তাবড় ক্রীড়াবিদদের ছবি। তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল, অভিনেতা অনুপম খের, গায়ক কৈলাশ খের থেকে শুরু করে আরও অনেকে। (har ghar tiranga)

গত বছরের ২২ জুলাই স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন করতে প্রধানমন্ত্রী আজাদি কা অমৃত মহোৎসব-এর সূচনা করেছিলেন। সেখানেই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনের উদ্বোধন করেন তিনি। রবিবার ফের একবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নেটিজেনদের কাছে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের প্রোফাইল পিকচার তেরঙায় রাঙিয়ে নিতে আর্জি জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ডিসপ্লে ছবিও পাল্টে দেশের জাতীয় পতাকা করে দিয়েছিলেন তিনি।

গত শুক্রবার এই ক্যাম্পেনের অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীরা দিল্লির প্রগতি ময়দানে বাইক মিছিলে অংশ নিয়েছিলেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় সেই মিছিলের সূচনা করেন। কিষাণ রেড্ডি, অনুরাগ ঠাকুর, শোভা করণ্ডলাজে সহ আরও অনেকে অংশ নিয়েছিলেন সেই মিছিলে।

আগামী বছর ফের আসব লালকেল্লায়, লোকসভার আগে রাজনৈতিক প্রত্যয় মোদীর


```