Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারী বৃষ্টিতে হিমাচল-উত্তরাখণ্ডে বিপর্যয়! মৃতের সংখ্যা বেড়ে ৮১

দ্য ওয়াল ব্যুরো: একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal), উত্তরাখণ্ডের (Uttarakhand) মতো উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলি। লাগাতার বর্ষণে (rain) একাধিক এলাকায় নামছে ধস। ভেঙে পড়ছে বড় বড় বাড়ি। এই প্রাকৃতিক বিপর্যয়ে লাফ

ভারী বৃষ্টিতে হিমাচল-উত্তরাখণ্ডে বিপর্যয়! মৃতের সংখ্যা বেড়ে ৮১

শেষ আপডেট: 17 August 2023 08:01

দ্য ওয়াল ব্যুরো: একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal), উত্তরাখণ্ডের (Uttarakhand) মতো উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলি। লাগাতার বর্ষণে (rain) একাধিক এলাকায় নামছে ধস। ভেঙে পড়ছে বড় বড় বাড়ি। এই প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার অবধি সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ জন। আগামী কয়েকদিন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন।

প্রসঙ্গত, বুধবার বৃষ্টি-বিধ্বস্ত হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১। গত তিনদিনে সে রাজ্যে কম করে ১৩ জন এখনও অবধি নিখোঁজ রয়েছেন। আপাতত জোরকদমে উদ্ধারকাজ চলছে। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মাসদুয়েক আগে একবার অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছিল হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা।

Himachal, Uttarakhand, rain

রবিবার থেকে হিমালয়ের কোলে থাকা এই পাহাড়ি রাজ্যে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সিমলা-সহ বেশ কয়েকটি জেলায় ভূমিধসও হয়েছে। ধসে গিয়েছে সিমলা-কালকা টয় ট্রেনের লাইন। গত জুন থেকে বর্ষা শুরুর পর এই রাজ্যে এখনও অবধি মোট ২১৪ জন মারা গিয়েছেন। নিখোঁজ রয়েছেন ৩৮ জন।

ধস প্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এদিকে, গত সোমবার শিমলার সামার হিলের কাছে একটি শিবমন্দির ধসে পড়ে। ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন ভক্ত আটকে পড়ে থাকতে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শিমলার কৃষ্ণনগর এলাকায় মোট আটটি বাড়ি ধসে পড়েছে বলে খবর।

বন্যা-ধসে তছনছ হিমাচল-উত্তরাখণ্ড, কেন এত ভয়ঙ্কর বৃষ্টিতে ভাসছে বাঙালির প্রিয় পর্যটন


```