Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাবার ডেলিভারির ব্যাগে আস্ত মমি! ধরা পড়তেই অভিযুক্তের দাবি, ‘ও আমার প্রেমিকা’

দ্য ওয়াল ব্যুরো: খাবার ডেলিভারির ব্যাগে করে মমি (800 year old mummy) নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন এক যুবক! ধরা পড়ার পরে তিনি আজব এক দাবি করে বসলেন। বললেন, মমিটি নাকি তাঁর প্রেমিকা! এমনকি বাড়িতেও নাকি তাঁর সঙ্গেই থাকে ওই মমিটি।

খাবার ডেলিভারির ব্যাগে আস্ত মমি! ধরা পড়তেই অভিযুক্তের দাবি, ‘ও আমার প্রেমিকা’

শেষ আপডেট: 1 March 2023 08:28

দ্য ওয়াল ব্যুরো: খাবার ডেলিভারির ব্যাগে করে মমি (800 year old mummy) নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন এক যুবক! ধরা পড়ার পরে তিনি আজব এক দাবি করে বসলেন। বললেন, মমিটি নাকি তাঁর প্রেমিকা! এমনকি বাড়িতেও নাকি তাঁর সঙ্গেই থাকে ওই মমিটি।

অদ্ভুত এই ঘটনা ঘটেছে গত শনিবার, পেরুর (Peru) পুমো শহরে। অভিযুক্ত ওই যুবকের বয়স ২৬, তাঁর নাম জুলিয়ো সিজার বারমেজোক। গোটা ঘটনা শুনে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মমিটি পরীক্ষা করে বিজ্ঞানীদের দাবি, সেটি আনুমানিক ৬০০ থেকে ৮০০ বছরের পুরনো। 

জানা গেছে, পেরুর পুমো শহরের একটি পার্কে চলছিল পার্টি। সে সময়েই পুলিশ গোপন সূত্রে খবর পায়, কারও একজনের কাছে রয়েছে একটি মমি! সেইমতোই ওই পার্কে হানা দিয়ে জুলিয়োর কাছ থেকে মমিটি উদ্ধার হয়। পুলিশের দাবি, জুলিয়ো তাদের জানিয়েছেন, জুয়ানিতা নামের ওই মমিটি তাঁর আধ্যাত্মিক বান্ধবী। তাঁর বাড়িতে, এমনকি তাঁর ঘরেই থাকে মমিটি। জুলিয়ো নাকি তাঁর দেখাশোনাও করেন!

তবে বিজ্ঞানীর জানাচ্ছেন, মমিটি মোটেও জুলিয়োর বান্ধবী নয়, কারণ সেটি ৪৫ বছরের এক পুরুষের মমি। সেটি ব্যান্ডেজে জড়ানো ছিল।

পরে জানা গেছে, মানসিক সমস্যার জেরেই এমনভাবে মমি নিয়ে ঘরে থাকতেন জুলিয়ো। সেদিন মমিটিকে ব্যাগে করে বাইরে এনেছিলেন বন্ধুদের দেখাবেন বলে। আপাতত হাজতে রয়েছেন তিনি। উদ্ধার হওয়া মমিটি রয়েছে সরকারের জিম্মায়।

রাহুলের ‘নিউ লুক’, চুল কেটে, দাড়ি ছেঁটে ব্রিটেনে কংগ্রেস নেতা


```