Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সিজারের পরই ৮০ শতাংশ ব্রেন ডেথ! কলকাতার হাসপাতালেও হল না চিকিৎসা, ক্ষুব্ধ সাংসদ রচনা

সিজারের পরই কোমায় তৃনমূলের পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাঁর ৮০ শতাংশ 'ব্রেন ডেথ' হয়ে গিয়েছে।

সিজারের পরই ৮০ শতাংশ ব্রেন ডেথ! কলকাতার হাসপাতালেও হল না চিকিৎসা, ক্ষুব্ধ সাংসদ রচনা

কোমায় অপর্ণা পাত্র।

শেষ আপডেট: 10 January 2025 21:18

দ্য ওয়াল ব্যুরো: সিজারের পরই কোমায় তৃনমূলের পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাঁর ৮০ শতাংশ 'ব্রেন ডেথ' হয়ে গিয়েছে। এমনকী কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করেও সমস্যার সুরাহা হয়নি।

ইতিমধ্যে চুঁচুড়ার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ওই রোগিনীকে।  বিষয়টি জানতে পেরে শুক্রবার ওই রোগিনীকে দেখতে হাসপাতালে এসেছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পরে রচনা বলেন, "ভুল যারই হোক ব্যবস্থা নেওয়া হবে"।

হুগলির পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র(২৫) তৃণমূলের পঞ্চায়েত সদস্যাও। তাঁর স্বামী তোতন পাত্র জানান, "অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হত। প্রসবের একমাস বাকি থাকতে চিকিৎসক জানিয়ে দেন, তিনি থাকবেন না। তাঁর কথা মতোয় চুঁচুড়া হসপিটাল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি।"

গত ৬ জানুয়ারি অপর্ণার সিজার করেন চিকিৎসক। একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি।আর জ্ঞান ফেরেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন, আশি শতাংশ ব্রেন ডেথ হয়ে গেছে প্রসূতির।চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তোতন বলেন, "হাসপাতালে খরচও হচ্ছিল অনেক। তাই চুঁচুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।" 

দলের পঞ্চায়েত সদস্যর এই রকম অবস্থা শুনে শুক্রবার সন্ধেয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ওই নার্সিংহোমে যান। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অসিত মজুমদার। রচনা বলেন, "সরকারি হাসপাতালের চিকিৎসকের ভুলে এই ঘটনা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নার্সিংহোমেরও গাফিলতি থাকতে পারে। যারই গাফিলতি থাক না কেন, পদক্ষেপ করা হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানানো হবে।"


```