Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ময়লার স্তূপ থেকে উদ্ধার ৮ বছরের মেয়ের হাত-পা বাঁধা দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ৩ দিন নিখোঁজ থাকার পর ময়লার স্তূপ থেকে পাওয়া গেল ৮ বছরের মেয়ের মৃতদেহ (8 years old girl Found Dead)। তার হাত এবং পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে হরিয়ান

ময়লার স্তূপ থেকে উদ্ধার ৮ বছরের মেয়ের হাত-পা বাঁধা দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

শেষ আপডেট: 14 February 2023 05:58

দ্য ওয়াল ব্যুরো: ৩ দিন নিখোঁজ থাকার পর ময়লার স্তূপ থেকে পাওয়া গেল ৮ বছরের মেয়ের মৃতদেহ (8 years old girl Found Dead)। তার হাত এবং পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে (Hisar)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল শিশুটি। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সেদিন মেয়েকে বাড়িতে রেখে কাজে বেরিয়েছিলেন শিশুটির বাবা। তার কিছুক্ষণ পর নাবালিকার মা তাঁকে ফোন করে জানান, মেয়েকে পাওয়া যাচ্ছে না। ঘটনার পর বাড়ির সবাই মিলে তার খোঁজে বেরোন। কিন্তু আশেপাশের বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে খুঁজেও নাবালিকার সন্ধান পাওয়া যায়নি।

এরপর শিশুটির পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তাকে জেরা করেই নাবালিকার মৃতদেহের সন্ধান পাওয়া যায়।

হারিয়ে যাওয়ার দুদিন পর, রবিবার রাতে এলাকার একটি ময়লা ফেলার জায়গা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার দুটি হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা ছিল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক করা ওই ব্যাক্তির বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। অভিযুক্ত ব্যক্তি হিসারেরই বাসিন্দা। কেন সে শিশুটিকে অপহরণ করল, নাবালিকাকে সে ধর্ষণ করেছিল কিনা, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবিতে সরব হয়েছেন মৃত নাবালিকার পরিবারের লোকজন।

কিশোরী পরিচারিকাদের নৃশংস নির্যাতন, ১৮ জন এমন মেয়েকে কাজে লাগিয়েছে দিল্লির সংস্থা


```