Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

সরকার দাবি মানছে না, মোদীর সম্মান নিতে অস্বীকার আট বছরের পরিবেশকর্মীর

দ্য ওয়াল ব্যুরো : প্রিয় মোদীজি, আমার কথা যদি না শোনেন, দয়া করে আমার নাম উল্লেখ করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সম্মান প্রত্যাখ্যান করে এই মন্তব্য করেছে মণিপুরের পরিবেশকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম। তার বয়স আট বছর। তাকে বলা হয় ভারত

সরকার দাবি মানছে না, মোদীর সম্মান নিতে অস্বীকার আট বছরের পরিবেশকর্মীর

শেষ আপডেট: 7 March 2020 08:28

দ্য ওয়াল ব্যুরো : প্রিয় মোদীজি, আমার কথা যদি না শোনেন, দয়া করে আমার নাম উল্লেখ করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সম্মান প্রত্যাখ্যান করে এই মন্তব্য করেছে মণিপুরের পরিবেশকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম। তার বয়স আট বছর। তাকে বলা হয় ভারতের গ্রেটা থুনবার্গ। এবার নারীদিবসে প্রধানমন্ত্রী টুইটারে ‘শিইনস্পায়ারসমি’ নামে এক ক্যাম্পেন শুরু করেন। যে মেয়েরা অন্যদের কাছে প্রেরণাস্বরূপ, তাঁদের নাম টুইটারে উল্লেখ করা হয়েছিল। সেখানে ছিল লিসিপ্রিয়ার নামও। সে জানিয়েছে, তার নাম উল্লেখ না করলেই খুশি হবে। লিসিপ্রিয়া বলেছে, “ডিয়ার মোদীজি, প্রেরণাদাত্রী মেয়ে হিসাবে আমার নাম করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু অনেক ভেবেচিন্তে আমি স্থির করলাম, আপনার দেওয়া সম্মান গ্রহণ করব না। জয় হিন্দ।” গত শুক্রবার সরকারের তরফে পোস্ট করা হয়, ২০১৯ সালে মেয়েটি ডঃ এ পি জে আবদুল কালাম চিলড্রেন পিস প্রাইজ পেয়েছিল। সে কি অন্যদের কাছে প্রেরণাস্বরূপ নয়? আপনারা কি তার মতো আর কাউকে চেনেন? চিনলে আমাদের তার নাম জানান। লিসিপ্রিয়া মিডিয়াকে বলেছে, এইরকম ক্যাম্পেন চালানো নিশ্চয় ভাল। কিন্তু দেশে যেভাবে মহিলা ও শিশুদের ওপরে অত্যাচার হচ্ছে, তাতে মনে হয় না এই ক্যাম্পেনে কোনও লাভ হবে। এটা অনেকটা মুখে ফেয়ারনেস ক্রিম লাগানোর মতো। একবার মুখ ধুলেই আর ক্রিমের অস্তিত্ব থাকে না। https://twitter.com/LicypriyaK/status/1235887604970577920 আট বছরের পরিবেশকর্মীর দাবি, এমন ক্যাম্পেন চালানোর বদলে সরকার তার দাবিগুলি মন দিয়ে শুনুক। তার বক্তব্য, আমাদের নেতারা পরিবেশ দূষণের বিপদকে গুরুত্ব দিতে রাজি নন। এটাই সবচেয়ে দুঃখের কথা। লিসিপ্রিয়া আগে দাবি তুলেছিল, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন হোক। দ্বিতীয়ত, স্কুলে পরিবেশ দূষণের বিষয়টি অবশ্যপাঠ্য করা হোক। তৃতীয়ত স্কুল ফাইনাল পরীক্ষা পাশ করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে অন্তত ১০ টি করে গাছ পুঁততে বলা হোক। ২০১৮ সালের ৪ জুলাই মঙ্গোলিয়ায় রাষ্ট্রপুঞ্জের এক সভায় প্রথমবার ভাষণ দেয় লিসিপ্রিয়া। সারা বিশ্বের নেতারা যাতে পরিবেশ দূষণ রোধে সচেষ্ট হন, সেজন্য সে ‘চাইল্ড মুভমেন্ট’ অর্থাৎ শিশুদের নিয়ে আন্দোলনের ডাক দেয়। ২০১৯ সালের জুলাই মাসে সে দিল্লিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখায় এক সপ্তাহ ধরে।

```