Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মহারাষ্ট্রে আরও আট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

দ্য ওয়াল ব্যুরোঃ গতকালই বিশ্বে প্রথম কোনও ব্যক্তি করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণে মারা গিয়েছে। এরমধ্যেই দেশে ক্রমাগত বেড়ে চলেছে এই ওমিক্রন। সূত্রের খবর, মহারাষ্ট্রে মঙ্গলবার আরও আট জনের দেহে মিলেছে করোনার এই নয়া ভ্যারিয়েন

মহারাষ্ট্রে আরও আট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

শেষ আপডেট: 14 December 2021 17:25

দ্য ওয়াল ব্যুরোঃ গতকালই বিশ্বে প্রথম কোনও ব্যক্তি করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণে মারা গিয়েছে। এরমধ্যেই দেশে ক্রমাগত বেড়ে চলেছে এই ওমিক্রন। সূত্রের খবর, মহারাষ্ট্রে মঙ্গলবার আরও আট জনের দেহে মিলেছে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট সংক্রমণের হদিশ। আক্রান্তদের মধ্যে সাতজনই মুম্বইয়ের। আর একজন বিহারের বাসিন্দা। সেরাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে। একইসঙ্গে মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮। তাঁদের মধ্যে অবশ্য আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতেই ৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। স্বাস্থ্য দফতর প্রাথমিকভাবে যে তথ্য জানিয়েছে, তাতে সেই দলে থাকা আটজন ওমিক্রন আক্রান্তের বিদেশে যাওয়ার কোনও রেকর্ড নেই। আক্রান্তদের বয়স ২৪ থেকে ৪১ বছরের মধ্যে। তাঁদের মধ্যে তিনজনই উপসর্গহীন। বাকি পাঁচজনের মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে তিন জন মহিলা, পাঁচ জন পুরুষ। দু’জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, এদিন দিল্লি, রাজস্থানে নয়া ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। বিশ্ব স্বাস্থ্য সংগঠন ওমিক্রন ভ্যারিয়েন্টকে ইতিমধ্যেই উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করেছে। জানা গেছে, বিশ্বের প্রায় ৬০টি দেশে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। প্রথম এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকেই ধীরে ধীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে।

```