Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোয়াটসঅ্যাপ আনলো একগুচ্ছ নতুন ফিচার, এ বার থেকে গ্রুপের ভেতরেই চ্যাট করুন গোপনে

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তায় মেসেঞ্জার, হাইক, কিক, স্ন্যাপ চ্যাট ও টেলিগ্রামের চেয়ে শতযোজন এগিয়ে আছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এ বার গ্রাহকদের জন্যই WhatsApp Inc নতু

হোয়াটসঅ্যাপ আনলো একগুচ্ছ নতুন ফিচার, এ বার থেকে গ্রুপের ভেতরেই চ্যাট করুন গোপনে

শেষ আপডেট: 8 January 2019 10:30

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তায় মেসেঞ্জার, হাইক, কিক, স্ন্যাপ চ্যাট ও টেলিগ্রামের চেয়ে শতযোজন এগিয়ে আছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এ বার গ্রাহকদের জন্যই WhatsApp Inc নতুন বছরে আনলো একগুচ্ছ নতুন ফিচার। ফিচারগুলি অ্যান্ড্রয়েড ও iOS, দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। স্টিকার প্যাকেজ মেসেজিং অ্যাপলিকেশনগুলিতে স্টিকার খুবই জনপ্রিয়। মনের ভাব মুহূর্তে জানাতে স্টিকারের জুড়ি নেই। অনেকদিন আগে থেকেই হাইক, কিক, স্ন্যাপ চ্যাটের মতো অ্যাপলিকেশনগুলি, তাদের ইউজারদের মেসেজের সঙ্গে স্টিকার পাঠানোর সুবিধা দিচ্ছিল। এ দিক থেকে পিছিয়ে ছিল হোয়াটসঅ্যাপ। এ বার সেই দূরত্ব কমতে চলেছে। হোয়াটস অ্যাপেও এসে গিয়েছে স্টিকার পাঠানোর ফিচার। সম্প্রতি, WABetaInfo তাদের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে বিশদ ভাবে জানিয়েছে। তবে স্টিকার পাঠাতে গেলে,  iOS ইউজারদের তাঁদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে 2.18.100 ভার্সনে আপডেট করতে হবে । অ্যান্ড্রয়েড ইউজারদেরকে এই সুবিধা নিতে গেলে, তাঁদের হোয়াটস অ্যাপ অ্যাপলিকেশনটিকে 2.18.329  ভার্সনে নিয়ে যেতে হবে। প্রথমে ইউজাররা ১২টি স্টিকার পাবেন। স্টিকারের বিভাগগুলির মধ্যে আছে, কোকো, বিবিমবাপ ফ্রেন্ডস, সল্টি, ব্যানানা, ফিয়ারলেস, ফেবুলাস জাতীয় জনপ্রিয় স্টিকার প্যাকেজ। iOS প্ল্যাটফর্মের ইউজাররা হোয়াটসঅ্যাপের চ্যাট বার থেকেই ট্যাপ করে স্টিকার পাঠাতে পারবেন। অ্যান্ড্রয়েড ইউজাররা কিবোর্ডের সাহায্যে স্টিকার পছন্দ করবেন এবং পাঠাবেন। তার আগে WhatsApp Inc স্বীকৃত বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ স্টোর থেকে স্টিকার প্যকেজ ডাউনলোড করে নিতে হবে। স্টিকারের প্যাকেজ থেকে আপনার অপছন্দের স্টিকার বাদও দিতে পারবেন। গ্রুপে গোপন মেসেজ করুন মনে করুন আপনাকে একটি হোয়াটস অ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে। সেখানে আপনার পছন্দের ও অপছন্দের, মানে দুই ধরণের লোকই রয়েছেন। গ্রুপে তুমুল বিতর্ক চলছে। আপনি আপনার পছন্দের লোকটিকে বিতর্কে সাহায্য করতে চান। কিন্তু গ্রুপে লিখলে সবাই দেখবে। ইনবক্সে লিখবেন? কিন্তু পছন্দের লোকটি ইনবক্স দেখছেনই না বিতর্কে মত্ত থাকায়। এর জন্যই হোয়াটসঅ্যাপ এনেছে নতুন ফিচার। গ্রুপের ভেতরেই গ্রুপের যেকোনও সদস্যের সঙ্গে 'পারসোনাল চ্যাট' করুন। গ্রুপের কেউ দেখতে পাবেন না। এর জন্য আপনার হাতে থাকতে হবে আই-ফোন। এবং হোয়াটস অ্যাপ ভার্সন হতে হবে 2.19.10। ছবি ও ভিডিওতে স্টিকার বসান হোয়াটস অ্যাপের সাহায্যে আমরা রোজ অনেক ছবি ও ভিডিও পাঠিয়ে থাকি। এখন থেকে সেই সব ছবি ও ভিডিওতে আপনার পছন্দের স্টিকার বসানোর সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এতে আপনার পাঠানো ছবি ও ভিডিও আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এই ফিচারের জন্য থাকতে হবে আই-ফোন এবং হোয়াটস অ্যাপ ভার্সন হতে 2.19.103D টাচ-এর সাহায্যে অন্যের হোয়াটস অ্যাপ স্ট্যাটাস প্রিভিউ দেখুন আপনার কোনও বন্ধু বা বান্ধবী হোয়াটস অ্যাপে স্ট্যাটাস দিয়েছেন? তাঁকে না জানিয়ে তাঁর স্ট্যাটাস দেখতে চান? তাহলে আই-ফোন কিনুন। হোয়াটস অ্যাপ ভার্সন 2.19.10 করে নিন। মনের সুখে যেকোনও বন্ধু, বান্ধবী, পরিচিতের স্ট্যাটাস দেখুন, প্রিভিউ অপশনে গিয়ে। যাঁর স্ট্যাটাস দেখছেন তিনি জানতেই পারবেন না।

```