
শেষ আপডেট: 15 August 2023 02:58
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসে (77th independence day) আজ রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান আছে। তাই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে রেড রোড। তার জেরে মধ্য কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লালবাজার জোরকদমে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে (Independence Day News)।
কলকাতা পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসে (77th independence day) রেড রোড থাকবেন প্রায় চার হাজার পুলিশকর্মী। নাকা চেকিং চলবে প্রায় ১০০টি পয়েন্টে। রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। গতকাল থেকেই শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউসে খোঁজখবর চালাচ্ছে পুলিশ।
লালাবাজার জনিয়েছে, শহরের বুকে মোট ৬টি ওয়াচ টাওয়ার বসবে। তার সঙ্গে থাকবে ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র। রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে থাকছে ৮৬টি সেক্টর। সব ব্যবস্থা তদারকির জন্য ১৭ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকছেন । ট্রাফিক–সহ নিরাপত্তার (77th independence day) দায়িত্বে থাকছেন ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইনস্পেক্টর। রাস্তায় থাকছে কিউআরটি টিমও। ‘স্যান্ড ব্যাগ’ মোর্চা চারটি, ১১টি ‘স্যান্ড ব্যাগ’ থাকছে নিরাপত্তায়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ রেড রোড, কেপি রোড, হসপিটাল রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড–সহ মধ্য কলকাতার একাধিক পথে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। তাই বিকল্প পথ হিসাবে রেড রোডের অনুষ্ঠান চলাকালীন জওহরলাল নেহরু রোড এবং স্ট্র্যান্ডর রোড দিয়ে যাতায়াত করা যাবে। কেপি রোড, লাভারস লেন, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো, ডাফরিন রোড, আর আর অ্যাভিনিউ, কিংস ওয়ে বন্ধ থাকবে।