Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭৫ বছরের বেশি বয়সিদের সবার আয়করে সম্পূর্ণ ছাড় নয়, কেবল রিটার্ন ফাইল করতে হবে না

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় প্রত্যক্ষ কর বিধি নিয়ে যে ঘোষণা করেছেন, তাতে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, কোনও কোনও সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা করে বলা হয়েছে, ৭৫ বছরের বেশি বয়সীদের জ

৭৫ বছরের বেশি বয়সিদের সবার আয়করে সম্পূর্ণ ছাড় নয়, কেবল রিটার্ন ফাইল করতে হবে না

শেষ আপডেট: 1 February 2021 09:12

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় প্রত্যক্ষ কর বিধি নিয়ে যে ঘোষণা করেছেন, তাতে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, কোনও কোনও সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা করে বলা হয়েছে, ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য সম্পূর্ণ কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। মোটেই কর ছাড় দেওয়া হয়নি। কেবল মাত্র বলা হয়েছে, ৭৫ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিক, যাদের আয়ের উৎস কেবল পেনশন বা আমানতের উপর সুদ থেকে হয়, তাদের আয়কর রিটার্ন ফাইল করতে হবে না। নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, প্রবীণ নাগরিকদের প্রণাম জানিয়ে প্রত্যক্ষ কর প্রস্তাব পাঠ শুরু করছি। এই প্রবীণ নাগরিকদের অনেকেই দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তাই সরকারেরও তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাদের কমপ্লায়েন্স বার্ডেন তথা রিটার্ন ফাইল করা সংক্রান্ত ঝক্কি কমানো হবে। এর মানে যে কর দিতে হবে না তা একেবারেই নয়। নির্মলা জানিয়েছেন, তাদের রিটার্ন ফাইল করতে হবে না। যে ব্যাঙ্ক থেকে তাঁরা পেনশন পান বা আমানতের উপর সুদ পান সেই ব্যাঙ্ক প্রদত্ত কর কেটে নেবে। আরও তাৎপর্যপূর্ণ হল, ৭৫ বছরের বেশি বয়সি যাঁদের পেনশন ও আমানতের উপর সুদ ছাড়া অন্য আয় হয় তাঁদের রিটার্ন ফাইল করতে হবে। যেমন ধরা যাক, কোনও প্রবীণ নাগরিকের বাড়ি ভাড়া থেকে বড় অঙ্কের আয় হয়। তাঁকে রিটার্ন ফাইল করতে হবে। বা যিনি কোনও সংস্থার ডিরেক্টর হিসাবে বেতন পান তাঁকেও রিটার্ন ফাইল করতে হবে।

```