Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নকল লাইসেন্স দেখিয়ে ১০ বছর প্র্যাকটিস, মুম্বইতে গ্রেফতার 'জাল' আইনজীবী

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো লাইসেন্স (fake license) দেখিয়ে বছরের পর বছর ধরে ওকালতি (lawyer) করার অভিযোগে গ্রেফতার (arrested) করা হল ৭২ বছর বয়সি এক মহিলাকে। অভিযুক্তের নাম মন্দাকিনী কাশীনাথ সোহিনী। তিনি মুম্বইয়ের (Mumbai) বান্দ্রার পালি হিলের

নকল লাইসেন্স দেখিয়ে ১০ বছর প্র্যাকটিস, মুম্বইতে গ্রেফতার 'জাল' আইনজীবী

শেষ আপডেট: 19 September 2022 08:06

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো লাইসেন্স (fake license) দেখিয়ে বছরের পর বছর ধরে ওকালতি (lawyer) করার অভিযোগে গ্রেফতার (arrested) করা হল ৭২ বছর বয়সি এক মহিলাকে।

অভিযুক্তের নাম মন্দাকিনী কাশীনাথ সোহিনী। তিনি মুম্বইয়ের (Mumbai) বান্দ্রার পালি হিলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময় ধরে নকল আইনজীবীর লাইসেন্স দেখিয়েই উকিল হিসাবে কাজ করে আসছিলেন ওই মহিলা। প্রতিবারই মক্কেলদের হয়ে আইনজীবী হিসেবে কাজ করার সময় আদালতে জাল ওকালতনামা জমা দিতেন তিনি, জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গত জুলাই মাসেই সোহিনীর আইনজীবীর লাইসেন্স ভুয়ো বলে দাবি জানিয়ে তা চ্যালেঞ্জ করে এফআইআর দায়ের করেন বরিভলি আদালতের আইনজীবী আকবরআলি মহম্মদ খান। তিনি আরও জানান, সেই ভুয়ো লাইসেন্স ব্যবহার করেই গত এক দশকেরও বেশি সময় মুম্বাইয়ের পারিবারিক আদালত সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে আইনজীবী হিসেবে কাজ করে আসছেন সোহিনী। সেই মামলাতেই গত শনিবার নিজের আধার কার্ড এবং ওকালতনামা নিয়ে থানায় যান সোহিনী। এরপর তাঁর যাবতীয় তথ্য ভেরিফিকেশনের জন্য মহারাষ্ট্র এবং গোয়ার বার কাউন্সিলের পাঠায় পুলিশ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোহিনী। তাঁর দাবি, তার লাইসেন্স নকল নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

২৫ কোটি লটারিতে জিতল অটোচালক, ‘ভগবান যাঁকে দেয়…’


```