Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তরুণী স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে মারল ৭১ বছরের স্বামী! অসুস্থ ছেলের দেখাশোনা নিয়েই অশান্তি

দ্য ওয়াল ব্যুরো: বয়সের ব্যবধান অনেকটাই ছিল এই দম্পতির। স্বামীর বয়স যেখানে ৭১ বছর স্ত্রী সেখানে মাত্র ৩৫। নিজের বয়সের দ্বিগুন সেই স্বামীই দুই সুপারি কিলার নিয়োগ করলেন স্ত্রীকে খুন করতে (71 years aged husband killed young wife) ! দুষ্কৃতীদের

তরুণী স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে মারল ৭১ বছরের স্বামী! অসুস্থ ছেলের দেখাশোনা নিয়েই অশান্তি

শেষ আপডেট: 18 May 2023 13:59

দ্য ওয়াল ব্যুরো: বয়সের ব্যবধান অনেকটাই ছিল এই দম্পতির। স্বামীর বয়স যেখানে ৭১ বছর স্ত্রী সেখানে মাত্র ৩৫। নিজের বয়সের দ্বিগুন সেই স্বামীই দুই সুপারি কিলার নিয়োগ করলেন স্ত্রীকে খুন করতে (71 years aged husband killed young wife) ! দুষ্কৃতীদের ছুরির আঘাতে মৃত্যু হল সেই হতভাগ্য স্ত্রীর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খোদ রাজধানীতে।

বুধবার দুপুর ২.৩০ নাগাদ এই ঘটনা ঘটে পশ্চিম দিল্লিতে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ আবিস্কার করেন ওই মহিলার মৃতদেহ। জানা গেছে, একাধিক ছুরি দিয়ে বারবার আঘাত করা হয়েছে ওই মহিলাকে (killed young wife with two hired killer)।

নিজের বয়সের থেকে অনেক বেশি বয়েসের ওই ব্যক্তিকে নভেম্বর মাসেই বিয়ে করেন এই মহিলা। জানা গেছে, সত্তরোর্ধ্ব ওই ব্যক্তির অসুস্থ ছেলেকে দেখাশোনা করার জন্যই বিয়ে হয় ওই যুগলের। সেরিব্রাল পলসিতে আক্রান্ত অভিযুক্তের ছেলে। তবে, বিয়ের পরেই পালটে যায় চিত্র। স্বামীর ছেলেকে দেখাশোনা করার শর্ত মানছিলেন না তিনি বলে জেরায় জানান ওই বৃদ্ধ। সেই কারণেই এস কে গুপ্তা নামের ওই ব্যক্তি ঠিক করেন বিবাহবিচ্ছেদ করবেন।

তবে, সেখানেও দেখা দেয় বিপত্তি। বিবাহ বিচ্ছেদের জন্য খোরপোশ বাবদ ১ কোটি টাকা দাবি করে বসেন ওই মহিলা। তখনই রাগে নিজের স্ত্রীকে খুনের সিদ্ধান্ত নেন অভিযুক্ত।

ছেলে অসুস্থ হলে যিনি তাঁকে হাসপাতালে নিয়ে যেতেন সেই গাড়ির চালকের সঙ্গেই যোগাযোগ করেন তিনি। পরিকল্পনা হয় খুনের। বিপিন নামে ওই ব্যক্তিকে খুনের পর ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আগাম বাবদ ২ লক্ষ ৪০ হাজার টাকা দিয়েও দেওয়া হয় বিপিনকে।

পরিকল্পনা মাফিক আরও এক সহকারীকে সঙ্গে নিয়ে ওই মহিলার উপর চড়াও হয় বিপিন। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অপরাধীরা প্রত্যেকেই নিজেদের অপরাধ কবুল করেছে বলে জানা যায় পুলিশ সূত্রে।

‘দ্য গুজরাত স্টোরি!’ ৪১ হাজার মেয়ে নিরুদ্দেশ এই রাজ্য থেকে, পুলিশ বলছে, বেশিরভাগই ফিরে এসেছে


```