Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি হিংসা: আপ কাউন্সিলর তাহির হুসেনের সাতদিনের পুলিশ হেফাজত

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হিংসায় নাম জড়িয়েছিল আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের। দেড় সপ্তাহের বেশি সময় অধরা থাকার পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

দিল্লি হিংসা: আপ কাউন্সিলর তাহির হুসেনের সাতদিনের পুলিশ হেফাজত

শেষ আপডেট: 6 March 2020 16:43

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হিংসায় নাম জড়িয়েছিল আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের। দেড় সপ্তাহের বেশি সময় অধরা থাকার পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, তাহিরের বাড়ির ছাদে জড়ো হয়েছিল প্রচুর লোক। তারপর সেখান থেকেই চলে দেদার পাথরবৃষ্টি। ছোড়া হয় সোডার বোতলও। ওই হামলাতেই গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মার মৃত্যু হয় বলে দাবি পুলিশের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায় তাহিরের বাড়ির ছাদ থেকে আক্রমণ করা হচ্ছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপর। এদিন শুনানির সময়ে পুলিশি হেফাজতের তীব্র আপত্তি জানান তাহিরের আইনজীবী। আদালতে তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাহিরকে ফাঁসানো হচ্ছে। পাল্টা সরকার পক্ষের আইনজীবী বলেন, তাহির কোনও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা সেটা জানতেই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। দীর্ঘ সওয়াল-জবাব শেষ হওয়ার পর বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত দেড় সপ্তাহ আগে ব্যাপক হিংসা দেখেছিল রাজধানী। উত্তর-পূর্ব দিল্লির ওই হিংসায় মৃত্যু হয়েছে ৪৪জনের। জখম হয়েছেন ২০০-র বেশি মানুষ। গোটা ঘটনায় দিল্লির পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। একইসঙ্গে অনেকে প্রশ্ন তোলেন, কয়েকদিন আগে ভোটে জিতে আম আদমি পার্টি রাজনৈতিক ভাবে হিংসা রুখতে কী পদক্ষেপ নিল। এর মধ্যেই নাম জড়ায় তাহির হুসেনের। এই মামলার পরের শুনানি আগামী বৃহস্পতিবার।

```