Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক সপ্তাহ ধরে ড্রেনে আটকে ৭টি কুকুর ছানা, ডাকতে হল দমকলকে

রাস্তার পাশে ড্রেন কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা। সেই স্ল্যাবের ফাঁক দিয়েই ড্রেনে পড়ে গিয়েছিল সাতটি কুকুর ছানা। সাতদিন পরে অবশেষে ড্রেনের উপরের স্ল্যাব ভেঙে কুকুর ছানাগুলিকে উদ্ধার করলেন দমকলকর্মীরা।  

এক সপ্তাহ ধরে ড্রেনে আটকে ৭টি কুকুর ছানা, ডাকতে হল দমকলকে

শেষ আপডেট: 19 December 2023 19:08

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাস্তার পাশে ড্রেন কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা। সেই স্ল্যাবের ফাঁক দিয়েই ড্রেনে পড়ে গিয়েছিল সাতটি কুকুর ছানা। সাতদিন পরে অবশেষে ড্রেনের উপরের স্ল্যাব ভেঙে কুকুর ছানাগুলিকে উদ্ধার করলেন দমকলকর্মীরা।  

কাটোয়া শহরে সেলুন রয়েছে জয়দেব প্রামাণিকের। তাঁকে সকলে কুকুরপ্রেমী বলেই চেনে। দোকানের কাজকর্মের ফাঁকে তিনি পথ কুকুরদের সেবা শুশ্রুষা করেন। রাত পর্যন্ত সাইকেল নিয়ে ঘুরে ঘুরে পথ কুকুরদের খাওয়ান। 

জয়দেববাবু জানিয়েছেন, কয়েকদিন আগেই এলাকার একটি পথকুকুরের সাতটি ছানা জন্মায়। সেগুলোই এলাকায় ঘোরাফেরা করছিল। আচমকা রাস্তার পাশের নর্দমায় তারা পড়ে যায়। চেষ্টা করেও সেগুলিকে নর্দমা থেকে উদ্ধার করতে পারেননি। এরপরে ওই কুকুর ছানাগুলিকে উদ্ধার করার জন্য নানা জায়গায় বলেছেন। কেউই সাহায্য করতে আসেননি। কুকুর ছানাগুলিকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে একজনের সহযোগিতায় দমকলকে খবর দেন। পরে কাটোয়ার দমকলবাহিনী এগিয়ে আসে সাহায্য করতে। 

মঙ্গলবার ঘটনাস্থলে এসে ড্রেনটির সামান্য অংশ ভেঙে দমকলকর্মীরা কুকুর ছানাগুলিকে তুলে আনেন। সেগুলিকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুশি জয়দেববাবু। অবশেষে তিনি চিন্তামুক্ত হলেন।  

দমকলকর্মীরা জানিয়েছেন, সাতটি কুকুর ছানা ড্রেনে পড়ে গিয়েছিল। সেগুলিকে উদ্ধার করার জন্য তাঁদের কাছে ফোন এসেছিল। খবর পেয়ে তাঁরা উদ্ধার কাজে নেমেছিলেন। অবশেষে সুস্থ অবস্থাতেই প্রতিটি কুকুরছানাকে নিরাপদে ড্রেন থেকে তুলে আনতে পেরেছেন। আপাতত কুকুরপ্রেমী জয়দেব প্রামাণিকের হাতেই কুকুর ছানাগুলিকে তুলে দেওয়া হয়েছে।


```