Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬২ বছরে তরতরিয়ে পাহাড়ে উঠলেন বেঙ্গালুরুর মহিলা! অবিশ্বাস্য শিখর জয়, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বয়স তার নিয়মে বেড়ে যায়। কিন্তু মন তো চিরসবুজ। তরতাজা মনের কাছে বয়স শুধুই একটা সংখ্যামাত্র। সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন বেঙ্গালুরুর নাগরত্নাম্মা (Old woman)। ৬২ বছর বয়সে পাহাড়ে চড়লেন তিনি। পার্শ্ববর্তী রাজ্যের দ্বিতী

৬২ বছরে তরতরিয়ে পাহাড়ে উঠলেন বেঙ্গালুরুর মহিলা! অবিশ্বাস্য শিখর জয়, দেখুন ভিডিও

শেষ আপডেট: 22 February 2022 08:11

দ্য ওয়াল ব্যুরো: বয়স তার নিয়মে বেড়ে যায়। কিন্তু মন তো চিরসবুজ। তরতাজা মনের কাছে বয়স শুধুই একটা সংখ্যামাত্র। সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন বেঙ্গালুরুর নাগরত্নাম্মা (Old woman)। ৬২ বছর বয়সে পাহাড়ে চড়লেন তিনি। পার্শ্ববর্তী রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গে উঠলেন তরতরিয়ে (Trek)। ভরসা কেবল মনের জোরটুকুই। মায়াবতীকে নিয়ে অমিত শাহ'র উল্টো সুর, কী বলেছেন, কেন বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী? কেরলের (Kerala) দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ অগস্ত্যরকুদামের শিখরে উঠেছেন নাগরত্নাম্মা। গত ১৬ ফেব্রুয়ারি তিরুবনন্তপুরমের ওই পর্বতশৃঙ্গে পা রেখেছেন তিনি। তাঁর পাহাড়চড়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তা দেখে আপ্লুত। ভিডিওটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে  ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ি পরেই পাহাড়ে উঠছেন নাগরত্নাম্মা। দড়ি ধরে হাসতে হাসতে পাহাড় চড়ার সে কী আনন্দ! বৃদ্ধার মুখে একরাশ তৃপ্তি। তিনি যে ট্রেকে অংশ নিয়েছিলেন সেটি সহ্যাদ্রি পর্বতের অন্যতম কঠিন ট্রেক। কর্নাটকের বাইরে এটাই ছিল তাঁর প্রথম ট্রেক। তিনি বলেছেন, গত ৪০ বছর ধরে তিনি সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এখন তাঁর ছেলেমেয়েরা বড় হয়ে গেছেন, এবার তাই নিজের অপূর্ণ সাধ পূরণের জন্য পা বাড়িয়েছেন নাগরত্নাম্মা। ট্রেকারদের কাছে ৬২ বছরের এই বৃদ্ধা অনুপ্রেরণা হয়ে রইলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```