Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

একুশে নবজাতকের সংখ্যায় চিনকে টপকে গেল ভারত, নতুন বছরে হাসি ফুটল ঘরে ঘরে

দ্য ওয়াল ব্যুরো: অপুষ্টি, শিশু মৃত্যুর হারে এগিয়ে থাকা ভারতে সব গ্লানি ঘুচল নতুন বছরেই। ইউনিসেফের রিপোর্ট বলছে, ২০২১ সালের প্রথম দিনে ভারতে ৬০ হাজার নবজাতকের জন্ম হয়েছে। গত বছর যদিও এই সংখ্যা কিছুটা বেশি ছিল, ৬৭ হাজার ৩৮৫ জন। উল্লেখ্য, ১৩০

একুশে নবজাতকের সংখ্যায় চিনকে টপকে গেল ভারত, নতুন বছরে হাসি ফুটল ঘরে ঘরে

শেষ আপডেট: 1 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: অপুষ্টি, শিশু মৃত্যুর হারে এগিয়ে থাকা ভারতে সব গ্লানি ঘুচল নতুন বছরেই। ইউনিসেফের রিপোর্ট বলছে, ২০২১ সালের প্রথম দিনে ভারতে ৬০ হাজার নবজাতকের জন্ম হয়েছে। গত বছর যদিও এই সংখ্যা কিছুটা বেশি ছিল, ৬৭ হাজার ৩৮৫ জন। উল্লেখ্য, ১৩০ কোটির ভারত শিশু জন্মের নিরিখে চিনকেও টপকে গিয়েছে। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী, পয়লা জানুয়ারি ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪ জন শিশুর জন্ম হয়েছে বিশ্বজুড়ে। যার মধ্যে ৫১ শতাংশ বিশ্বের দশটি দেশের। শিশু জন্মের নিরিখে ভারতের পরেই রয়েছে চিন (৩৫,৬১৫), এরপরে নাইজেরিয়া (২১,৮৩৯), পাকিস্তান (১৪,১৬০), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬) ইত্যাদি। কমপ্রিহেনসিভ ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভের (CNNS) সমীক্ষা বলছিল, ভারতে  দু’বছর বয়সের কম ৬.৪ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে, পাঁচ বছরের নীচে ৩৫ শতাংশ শিশুর বয়সের তুলনায় প্রয়োজনীয় বৃদ্ধি হয়নি, ১৭ শতাংশ শিশু দিনে একবার আধপেটা খেয়ে থাকে। শিশু মৃত্যুর হার কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপও নিচ্ছে ইউনিসেফ। সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর হেনেরিটা ফোরে বলেছেন, নতুন জন্ম আরও এক নতুন পথ চলার সূচনা করল। অতিমহামারীর বাধা কাটিয়ে নবজাতকদের সুন্দর ভবিষ্যত গড়ে দেওয়ার চেষ্টা শুরু হবে এখন থেকেই।

```