Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভেন্টিলেটরে কার্ডিয়াক অ্যারেস্ট, তবু কোভিড জয় করলেন প্রৌঢ়! হাসপাতালেই জন্মদিন পালন কেক খাইয়ে

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে নাজেহাল দশা রাজ্যে তথা গোটা দেশে। প্রতি মুহূর্তে যেন আশঙ্কায় বাঁচছে মানুষ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। যদিও মৃত্যুর হার অনেকটাই কম, তবুও এই সংক্রামক রোগ নিয়ে সকলেই আতঙ্কে রয়েছ

ভেন্টিলেটরে কার্ডিয়াক অ্যারেস্ট, তবু কোভিড জয় করলেন প্রৌঢ়! হাসপাতালেই জন্মদিন পালন কেক খাইয়ে

শেষ আপডেট: 24 August 2020 14:24

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে নাজেহাল দশা রাজ্যে তথা গোটা দেশে। প্রতি মুহূর্তে যেন আশঙ্কায় বাঁচছে মানুষ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। যদিও মৃত্যুর হার অনেকটাই কম, তবুও এই সংক্রামক রোগ নিয়ে সকলেই আতঙ্কে রয়েছেন। এ সবেরই মধ্যে এক দারুণ সুন্দর দৃশ্যের সাক্ষী হল ঢাকুরিয়ার আমরি হাসপাতাল। ৮ দিন ধরে করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে মরণপণ লড়াই করে সেরে উঠলেন সুবীর কুমার দত্ত। ভেন্টিলেটর সাপোর্টে কয়েক দিন কাটিয়ে আজ সেখান থেকে বেরিয়েই তিনি নিজেই জানান, আজ তাঁর জন্মদিন। ৬০ বছরে পা দিলেন তিনি! একথা শুনেই চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা ছোট্ট করে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে ফেলেন। একে তো মরণাপন্ন রোগীকে বাঁচানোর সাফল্য ছিলই, তার উপরে আজই জন্মদিন! এ যেন আক্ষরিক অর্থেই নবজন্ম! সুবীর বাবুই হাসপাতালের সকলকে কেক খাওয়ান। এখন তিনি ভাল আছেন। জানা গেছে, চলতি মাসের ১৬ তারিখে কোভিড পজিটিভ রিপোর্ট নিয়ে ভর্তি হন সুবীর দত্ত। শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ২০ তারিখ পরিস্থিতি খারাপতর হওয়ায় ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে। এখানেই শেষ নয়, ভেন্টিলেটরে থাকা অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্টও হয় তাঁর। চিকিৎসকরা প্রমাদ গণেছিলেন। কিন্তু তার অল্প সময়ের মধ্যেই সুবীরবাবু দ্রুত সাড়া দেন চিকিৎসায়। ক্রমে সেরে ওঠেন তিনি। ভেন্টিলেটর থেকে তাঁকে বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আজ বেরিয়ে এসেই তিনি নিজে জানান জন্মদিনের কথা। প্রসঙ্গত, সুবীরবাবুর স্ত্রীও কোভিড পজিটিভ হয়ে ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনিও চিকিৎসায় সুস্থ রয়েছেন এখন।

```