Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেবিল ফ্যানের তারে বিপদ! মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৬ বছরের শিশুর

মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর।

টেবিল ফ্যানের তারে বিপদ! মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৬ বছরের শিশুর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর (Hooghly Child Death)। পুলিশ জানিয়েছে,মৃত শিশুর নাম অরণ্য ভাদুলি। বাড়ি মেমারি থানার আলিপুর গ্রামে। এই ঘটনায় হুগলির (Hooghly News) পান্ডুয়ার রোশনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার শিশুটি তার মায়ের সাথে পান্ডুয়ায় মামার বাড়ি বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে পুকুরে স্নান করতে যায় মায়ের সঙ্গে। বাড়ি ফিরে এসে  দাদার সাথে খেলতে শুরু করে। ঘরের ভিতর তখন একটি টেবিল ফ্যান ঘুরছিল। সেই ফ্যানই বিপদ ডাকে। ফ্যানের তারে বিদ্য়ুৎস্পৃষ্ট হয় অরণ্য।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এমন ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নামে।

স্থানীয় তৃণমূল সদস্য মাধব লোহার বলেন, "শিশুটি গতকালই মামার বাড়ি এসেছিল। আজ মায়ের সঙ্গে স্নান করতে যায়। পরে একাই বাড়ি ফিরে আসে। বাড়িতে টেবিল ফ্যানের তারে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি।"


```