
শেষ আপডেট: 26 November 2023 12:54
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ছুটির দিনে বাতিল শিয়ালদহের মেন শাখার একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগরের মধ্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকার কারণে ওই লাইনের আপ-ডাউন মিলিয়ে মোট ৬টি ট্রেন বাতল করা হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
বিশেষত লালগোলা-শিয়ালদহ শাখায় ট্রেন বাতিলের ফলে রবিবারও যাত্রীরা হয়রানির শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেন বাতিলের জন্য পূর্ব রেলের তরফে আগেভাগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে যাত্রীদের থেকে।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
এছাড়াও এই শাখায় আপ এবং ডাউন মিলিয়ে আরও দু’টি ইএমইউ ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেন দুটি রানাঘাট ও লালগোলার মধ্যে যাতায়াত করে।
বেশ কিছু ট্রেনের সফর সূচি সংক্ষিপ্ত করা হয়েছে, দেরিতে চলাচল করবে সেগুলিও। কৃষ্ণনগর-শিয়ালদহ শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের কাজে ব্যাঘাত যাতে না ঘটে, তাই প্রায় দশ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে। একই কারণে গত রবিরারেও ট্রেন চলাচল না করায় নাকাল হতে হয়েছিল যাত্রীদের। ১৩১১৩ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, আপ ৩১৮৮৬১, আপ ৩১৭৬৯ ও আপ ৩১৭৭১ ট্রেনগুলি লালগোলা যাওয়ার কথা। কিন্তু রবিবার ট্রেনগুলি পলাশি পর্যন্ত যাতায়াত করবে। আবার রানাঘাট থেকে সকাল ৯টা ২২মিনিটে যে ৩১৭৭৩ আপ মেমু ট্রেনটি ছাড়ে সেটি পলাশিতে এসে থামবে।