Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রামপুরহাটে জঙ্গল লাগোয়া বাড়িতে ৬ হাজার জিলেটিন স্টিক! বিপুল বিস্ফোরক মেলায় শোরগোল

রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। গোপন সুত্রে খবর পেয়ে বৃহ্স্পতিবার সকালে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক। 

রামপুরহাটে জঙ্গল লাগোয়া বাড়িতে ৬ হাজার জিলেটিন স্টিক! বিপুল বিস্ফোরক মেলায় শোরগোল

শেষ আপডেট: 25 January 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। গোপন সুত্রে খবর পেয়ে বৃহ্স্পতিবার সকালে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক। 

এদিন সকালে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার হস্তিকান্দা ও মাসরা গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৬ হাজার ৪০০ শ পিস জিলেটিন স্টিক। বিস্ফোরক মজুতের অভিযোগে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

বীরভূমে রয়েছে একাধিক পাথরের খাদান। এই খাদানগুলিতে পাথর ফাটানোর জন্য অনেক সময়েই বিস্ফোরক আনা হয়। তবে তা ব্যবহারের নির্দিষ্ট নিয়ম আছে। কতটা পরিমাণ বিস্ফোরক কীভাবে রাখা যাবে সেই নিয়ম মেনেই চলতে হয় খাদান মালিকদের। পুলিশের প্রাথমিক অনুমান, এক্ষেত্রেও হয়তো পাথর খাদানে পাথর ফাটানোর জন্য জিলেটিন স্টিকগুলি আনা হয়েছিল। তবে অনুমতি না থাকায় জঙ্গলে পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা হয়। রামপুরহাট থানার পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।


```