Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলের ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মৃত্যু, হাওড়া-দিল্লি রুটে ট্রেন চলাচল বন্ধ

দ্য ওয়াল ব্যুরো: ধানবাদ ডিভিশনে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ রেল শ্রমিকের (6 people charred to death near dhanbad)। ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। জখম হয়েছেন আরও অনেকে। এই ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি রুটে ট্রে

রেলের ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মৃত্যু, হাওড়া-দিল্লি রুটে ট্রেন চলাচল বন্ধ

শেষ আপডেট: 29 May 2023 09:19

দ্য ওয়াল ব্যুরো: ধানবাদ ডিভিশনে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ রেল শ্রমিকের (6 people charred to death near dhanbad)। ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। জখম হয়েছেন আরও অনেকে। এই ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ডাউন কালকা মেলকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গোমোর কাছে। ধানবাদ ডিভিশনে লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনও চলাচলও বন্ধ হয়ে গিয়েছে।

সোমবার দুপুরে কাতরাসের ধানবাদ রেলওয়ে ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে ঘটনাটি ঘটেছে। হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমোর মাঝামাঝি এই নিচিতপুর গেট। ২৫ হাজার ভোল্টের তারে কাজ হচ্ছিল। সেখানে ল্যাডারে উঠে কাজ করছিলেন শ্রমিকরা। মুহূর্তের মধ্যে ছিটকে পড়েন সবাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

এই ঘটনার খবর পেয়েই নিচিতপুর রেলগেটের কাছে পৌঁছেছেন হাওড়া-ধানবাদ ডিভিশনের কর্তারা। তাঁরা ইতিমধ্যেই জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। তবে কাজের সময়ে কেন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়নি বা ভোল্টেজ কমানো হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে।

শুধু হাওড়াগামী কালকা মেল নয়। হাওড়া থেকে বিকানেরগামী ট্রেন ধানবাদ স্টেশনে আটকে রয়েছে।

কুস্তিগিরদের যন্তরমন্তরের সামনে বসতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিল দিল্লি পুলিশ


```