Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পুলিশের এমার্জেন্সি ভ্যানের ধাক্কা যাত্রীবাহী গাড়িতে, মৃত্যু ৬ মাসের শিশুকন্যার! আহত ৫

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীবাহী গাড়ির সঙ্গে পুলিশের এমার্জেন্সি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই মৃত্যু হল ৬ মাস বয়সি এক শিশুকন্যার (6-Month-Old Killed)। আহত হয়েছেন আরও ৫ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১টা নাগাদ গুরুগ্রাম-

পুলিশের এমার্জেন্সি ভ্যানের ধাক্কা যাত্রীবাহী গাড়িতে, মৃত্যু ৬ মাসের শিশুকন্যার! আহত ৫

শেষ আপডেট: 16 January 2023 06:58

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীবাহী গাড়ির সঙ্গে পুলিশের এমার্জেন্সি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই মৃত্যু হল ৬ মাস বয়সি এক শিশুকন্যার (6-Month-Old Killed)। আহত হয়েছেন আরও ৫ জন।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১টা নাগাদ গুরুগ্রাম-ফরিদাবাদ রোডের উপর ঘাটা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুরুগ্রাম পুলিশের (Gurugram Police) একটি এমার্জেন্সি রেসপন্স গাড়ি ফরিদাবাদ থেকে গুরুগ্রামে আসছিল। সেই সময় সেটি উল্টো দিক থেকে আসা একটি গাড়িতে ধাক্কা মারে।

গাড়িটির ভিতরে ছিলেন রিঙ্কু (২৩), তাঁর ছেলে প্রিয়াঙ্ক, বোন কাজল, মা ববিতা, কাজলের ছেলে অভি এবং কাজলের ৬ মাসের মেয়ে সাভি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে ধাক্কা মারার পরেই ভ্যানটি রাস্তাতেই ফেলে রেখে সেটির চালক সহ ভিতরে থাকা পুলিশকর্মীরা সকলেই পালিয়ে যায়।

পথচলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৬ মাসের সাভির। বাকিরা জখম হলেও প্রাথমিক চিকিৎসার পর সকলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

মৃত শিশুটির বাবা বিশ্বজিৎ মান দিল্লি সরকারের শিক্ষা বিভাগে চাকরি করেন। তিনি জানিয়েছেন, পুলিশের এমার্জেন্সি গাড়িটির চালকের ভুলেই এমন দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ডিএলএফ ফেজ ওয়ান থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বসিরহাটের মন্দিরে তালা ভাঙা, সোনা-রুপোর গয়না সহ লোপাট ১২ লক্ষ টাকার জিনিস


```