Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ধাক্কা ট্রাকের! মৃত্যু ৬ জনের, আহত ৩৫

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ধাক্কা মেরেছিল ট্রাক (Truck Hits 2 Parked Buses)। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ন

নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ধাক্কা ট্রাকের! মৃত্যু ৬ জনের, আহত ৩৫

শেষ আপডেট: 25 February 2023 07:56

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ধাক্কা মেরেছিল ট্রাক (Truck Hits 2 Parked Buses)। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত নটা নাগাদ মধ্যপ্রদেশের রেওয়া-সাতনা সীমান্ত এলাকায় (Madhya Pradesh Accident)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস দুটিতে যাঁরা ছিলেন, তাঁরা সাতনার কোল মহাকুম্ভ থেকে ফিরছিলেন। যাত্রীদের খাবারে প্যাকেট দেওয়ার জন্য রেওয়া-সাতনা সীমান্ত এলাকার কাছে দাঁড়িয়েছিল বাসদুটি। সেই সময় উল্টো দিক থেকে তীব্র গতিতে আসছিল ট্রাকটি। মোহানিয়া টানেলের কাছে বাসগুলিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে সেটি।

একটি বাস পাল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। অন্যটিও উল্টে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের উদ্ধার করে রেওয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটির একটি টায়ার ফেটে গিয়েছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে সেটি। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে গিয়ে পৌঁছান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখান থেকে রেওয়া মেডিকেল কলেজে গিয়ে আহতদের অবস্থাও খতিয়ে দেখেন তিনি।

বর্ধমানে বৃদ্ধ বাবাকে রড-হাতুড়ি দিয়ে মারধরের নালিশ ছেলে-বৌমার বিরুদ্ধে, খতিয়ে দেখার আশ্বাস পুলিশের


```