দ্য ওয়াল ব্যুরো : বুধবার গুলি চালিয়ে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ছ'জনকে মেরে ফেলল তাদেরই এক সহকর্মী। পরে আত্মঘাতী হয়েছে সেই জওয়ানও। ছত্তিশগড়ে নারায়ণপুর জেলায় আইটিবিপি ক্যাম্পে ঘটেছে এই ঘটনা।
বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, এদিন বেলা ন’টা নাগাদ এক জওয়ান তার সহকর্মীদের দিকে গুলি চালিয়ে দেয়। ছ'জন সেখানেই মারা যান। আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। কেন ওই জওয়ান গুলি চালিয়েছিলেন জানা যায়নি। একটি সূত্রে খবর, ঘাতক জওয়ান সম্ভবত ছুটি না পাওয়ার জন্য ক্ষুব্ধ হয়েছিলেন।