Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জলের পাইপলাইন বসানোর সময় মাটি চাপা পড়ে ছয় ভারতীয় শ্রমিকের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো : রবিবার মস্কটের সেব অঞ্চলে মাটি খুঁড়ে জলের পাইপ বসানোর কাজ চলছিল। সেইসময় প্রবল বৃষ্টিতে মাটিতে ধস নামে। মাটি চাপা পড়ে অন্তত ছ'জন শ্রমিক মারা গিয়েছেন। তাঁরা ভারতের নাগরিক ছিলেন বলে জানা যাচ্ছে। ওমানের রাজধানী মস্কটে যে ভারত

জলের পাইপলাইন বসানোর সময় মাটি চাপা পড়ে ছয় ভারতীয় শ্রমিকের মৃত্যু

শেষ আপডেট: 13 November 2019 05:56

দ্য ওয়াল ব্যুরো : রবিবার মস্কটের সেব অঞ্চলে মাটি খুঁড়ে জলের পাইপ বসানোর কাজ চলছিল। সেইসময় প্রবল বৃষ্টিতে মাটিতে ধস নামে। মাটি চাপা পড়ে অন্তত ছ'জন শ্রমিক মারা গিয়েছেন। তাঁরা ভারতের নাগরিক ছিলেন বলে জানা যাচ্ছে। ওমানের রাজধানী মস্কটে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখান থেকে টুইট করে বলা হয়, ছ'জনের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। তাঁরা ভারতের নাগরিক ছিলেন বলে মনে করা হচ্ছে। গত ১০ নভেম্বর মস্কটের সেব অঞ্চলে জলের পাইপ বসানোর সময় দুর্ঘটনা হয়। দূতাবাস থেকে জানানো হয়েছে, আমরা ওমানের ত্রাণকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। একটি স্থানীয় সংবাদপত্রে বলা হয়েছে, দুর্ঘটনার সময় শ্রমিকরা মাটির ১৪ মিটার গভীরে নেমে কাজ করছিলেন। দুর্ঘটনার ১২ ঘণ্টা বাদে দেহগুলি উদ্ধার করতে পেরেছেন ত্রাণকর্মীরা।

```