Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

গাড়ির মধ্যে থেকে মিলল ৬ কোটির সোনা! বড় সাফল্য ধানতলা পুলিশের

গাড়ি থেকে উদ্ধার হল ৬ কোটির সোনা। শুক্রবার ভোর রাতে এই সোনা সমেত তিন পাচারকারীকে গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১১টি সোনার বিস্কুট।

গাড়ির মধ্যে থেকে মিলল ৬ কোটির সোনা! বড় সাফল্য ধানতলা পুলিশের

শেষ আপডেট: 24 November 2023 15:13

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: গাড়ি থেকে উদ্ধার হল ৬ কোটির সোনা। শুক্রবার ভোর রাতে এই সোনা সমেত তিন পাচারকারীকে গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১১টি সোনার বিস্কুট। যেগুলির এক একটির ওজন সাড়ে ৯ কেজির মতো। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধানতলা থানার পুলিশ এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে।  

পুলিশ জানিয়েছে, ধৃত পাচারকারীদের নাম অঙ্কিত বিশ্বাস, পলাশ দালাল, দিলীপ দালাল। এদের মধ্যে পলাশ ও দিলীপের বাড়ি কৃষ্ণগঞ্জ থানা এলাকায় মাতিয়ারি অঞ্চলে। অঙ্কিতের বাড়ি ফুলবাড়ি এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র থেকে সোনা পাচারের খবর পেয়েছিল ধানতলা থানার পুলিশ। তাই আগে ভাগেই সীমান্ত লাগোয়া এলাকায় কড়া পাহারা বসানো হয়। একটি গাড়িকে রাস্তা দিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় গাড়িটি আটক করে গাড়ির সওয়ারিদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে। 

তল্লাশিতে গাড়ির মধ্যে থেকে ১১ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যেগুলির এক একটির  ওজন প্রায় সাড়ে ৯ কেজি মতো। পুলিশ জানিয়েছে, এই ১১ টি সোনার বিস্কুটের মূল্য প্রায় ৬ কোটি ২ লক্ষ টাকা।


```