Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাতিল ৬টি কাশির সিরাপ তৈরির সংস্থা: শিশু মৃত্যু ঘিরে বাড়ছে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনা ঘিরে আবারও চাঞ্চল্য। ভারতে তৈরি কাশির সিরাপ (cough syrup) খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয় এক বাঙালি সহ আরও তিনজনকে। এবার সেই চাঞ্চল্য ঘিরেই মহারাষ্ট্রের ছয়টি কাশির সিরা

বাতিল ৬টি কাশির সিরাপ তৈরির সংস্থা: শিশু মৃত্যু ঘিরে বাড়ছে চাঞ্চল্য

শেষ আপডেট: 4 March 2023 05:53

দ্য ওয়াল ব্যুরো: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনা ঘিরে আবারও চাঞ্চল্য। ভারতে তৈরি কাশির সিরাপ (cough syrup) খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয় এক বাঙালি সহ আরও তিনজনকে। এবার সেই চাঞ্চল্য ঘিরেই মহারাষ্ট্রের ছয়টি কাশির সিরাপ তৈরির কোম্পানিকে সাসপেন্ড (suspended ) করে রাজ্য সরকার।

নিয়ম লঙ্ঘন করার অভিযোগে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে ছয় কোম্পানির বিরুদ্ধে। রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী সঞ্জয় রাঠোর বিধানসভায় পুরো ঘটনাটি জানায়।

উত্তরপ্রদেশের নয়ডা জেলায় অবস্থিত একটি সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে ১৮ জন শিশুর মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি আধিকারিক মি. রাঠোর জানান, তারা মোট ১০৮ টি সংস্থার মধ্যে ৮৪ টি সংস্থার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন।

ইতিমধ্যে ৪ টি সংস্থাকে পুরোপুরি উৎপাদন বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও ছয়টি কোম্পানিকে সাসপেন্ড করা হয়েছে। ১৭টি সংস্থাকে নিয়ম ভাঙার জন্য শো কজ নোটিশও দেওয়া হয়েছে।

গাম্বিয়াতে একাধিক শিশু মৃত্যুর জন্য দায়ি করা হচ্ছে ভারতের কিছু উৎপাদনকারী সংস্থাকে। নয়ডার ওই কোম্পানির তৈরি কাশির সিরাপের মান ঠিক নয় বলেই অভিযোগ উঠেছিল। এই কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়েই শিশু মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত চলছিল।

তিনি আরও জানান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জিএমপিয়ের (GMP) নীতি অনুযায়ী যাতে সমস্ত সংস্থা চলে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি আধিকারিক সঞ্জয় শিরসাত বলেন, প্রায় ২০ শতাংশ উৎপাদনকারী সংস্থা নানান নিয়ম লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছে।

ভারতের কোথায় কোথায় ভুয়ো ওষুধ তৈরি বা বিক্রি হচ্ছে তা জানতে ইতিমধ্যেই ওষুধ কোম্পানিগুলিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

পারদ চড়বে আরও, মার্চের শুরুতেই গরমে নাকাল হবে বঙ্গবাসী, পূর্বাভাস তাপপ্রবাহেরও


```