Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঘের ডেরায় ২ কিলোমিটার ধাওয়া করে জলদস্যুদের পাকড়াও! সুন্দরবন টাইগার রিজার্ভের বড় সাফল্য

প্রাণ উপেক্ষা করে বাঘের ডেরার প্রায় ২ কিলোমিটার পথ ধাওয়া করে একটি ট্রলার সমেত ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেফতার করলেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীরা।

বাঘের ডেরায় ২ কিলোমিটার ধাওয়া করে জলদস্যুদের পাকড়াও! সুন্দরবন টাইগার রিজার্ভের বড় সাফল্য

শেষ আপডেট: 28 December 2023 20:48

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: প্রাণ উপেক্ষা করে বাঘের ডেরার প্রায় ২ কিলোমিটার পথ ধাওয়া করে একটি ট্রলার সমেত ছয় বাংলাদেশি জলদস্যুকে গ্রেফতার করলেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীরা। ধৃতদের নাম বাবলু, মহম্মদ রাজু সর্দার, ইসরাত খান, শেখ রাসেল, মহম্মদ আলি শিকারি, মহম্মদ ইলিয়াস। সকলের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার এলাকায়।  

সুন্দরবনে ন্যাশানাল ইস্টপার্ক রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাউয়ের নেতৃত্বে অরণ্যসাথীর ৬ সদস্যের একটি দল নজরদারি করছিলেন বাগমারা-৪ খাল সংলগ্ন জঙ্গলে। দূরবীন দিয়ে নজরদারির চালানোর সময় তাঁরা দেখতে পান, দু'জন ব্যক্তি ট্রলার থেকে নেমে জঙ্গলে ঢোকার চেষ্টা করছে। এই দৃশ্য লক্ষ্য করার পরে এক মুহূর্তও নষ্ট না করে সুন্দরবন টাইগার রিজার্ভের ওই দলটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করে।

নিজেদের জীবন উপেক্ষা করে তাঁরা বাঘের ডেরায় নেমে পড়েন তাঁরা। সেখানে প্রায় ২ কিলোমিটার পথ তাড়া করেন জলদস্যুদের। দীর্ঘক্ষণ চলে জলদস্যুদের সঙ্গে লুকোচুরি। অবশেষে হাতে ধরা পড়ে যায় বাংলাদেশি জলদস্যুরা। তাদের ব্যবহৃত একটি ট্রলারটি বাজেয়াপ্ত করেন টাইগার রিজার্ভের কর্মীরা।

শীত পড়তেই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। এই সময়ে সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়েই ভারতে প্রবেশ করেছে বলে সূত্রের খবর। যদিও সেদিকে নজর রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীদের কড়া নজরদারি। ফলে দস্যুবৃত্তি করার আগেই ধরা পড়ে যাচ্ছে জলদস্যুরা। বিগত ৯ মাসের মধ্যে তিনবার সাফল্য পেয়ে সুন্দরবন টাইগার রিজার্ভ। 


```