Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! সুনামির সতর্কতা রয়েছে?

দ্য ওয়াল ব্যুরো: গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক-সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বর্তমানে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূকম্প বিধ্বস্ত এলাকাগুলো। মৃত্যু সংখ্যা ইতিমধ্যে ৪১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যেই এবার ভূমিকম্পে (Earthquake

মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! সুনামির সতর্কতা রয়েছে?

শেষ আপডেট: 16 February 2023 06:10

দ্য ওয়াল ব্যুরো: গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক-সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বর্তমানে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূকম্প বিধ্বস্ত এলাকাগুলো। মৃত্যু সংখ্যা ইতিমধ্যে ৪১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যেই এবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ফিলিপাইনের (Philippines) মধ্যাঞ্চল। সূত্রের খবর, বুধবার রাতে সেখানে ভূকম্পন অনুভূত হয়। এই ঘটনায় এখনও হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত দু'টো নাগাদ ফিলিপাইনের মাসবেত প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল এই ভূমিকম্পের। ফলে ভূকম্পন বেশ ভালমতোই অনুভূত হয়েছে সেখানে।

যদিও ফিলিপাইন সরকার ভূমিকম্পের পর সুনামির (Tsunami) কোনও সতর্কতা জারি করেনি। এমনকী ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়টিও এখনও অবধি জানা যায়নি। মনে করা হচ্ছে, বেলা গড়ালে সে দেশের প্রশাসন সূত্রে বিজ্ঞপ্তি দিয়ে গোটা বিষয়টি জানানো হবে।

মধ্যরাতে যখন ভূমিকম্প হয়েছে, তখন সবাই গভীর ঘুমে মগ্ন। এরমধ্যেও কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, অনেকে পড়িমরি করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। মাসবেত প্রদেশের পুলিশপ্রধান রলি আলবানা বলেন, "ভয়ঙ্কর ভূমিকম্পে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসি।" শুধু মাসবাত নয়, ভূমিকম্পের সময় সেদেশের বহু জায়গাতেই মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গতবছর অক্টোবরেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইনের উত্তরাঞ্চল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। তার আগে ২০২২-এই জুলাই মাসে ফিলিপাইনের পার্বত্য এলাকা আবরা প্রদেশে ভূমিকম্পে নিহত হন অন্তত ১১ জন।

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে মৃত ৪০ হাজার ছুঁইছুঁই, ঠান্ডায় আশ্রয় এবং খাবারের অভাবে মৃত্যুমুখে মানুষ


```