
শেষ আপডেট: 15 June 2022 11:33
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতে এবার ৫জি (5G in India)) পরিষেবা চালুতে আর কোন বাধা রইল না। বুধবার কেন্দ্রের তরফে স্পেকট্রাম নিলামের (Spectrum Auction) আয়োজনের অনুমতি দেওয়া হল। ফলে টেলি কোম্পানি গুলো এই নিলামে অংশ নিয়ে ৫জি স্পেকট্রাম কিনতে পারবে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সরকারের তরফে আগামী বছরের জন্য ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলামে আনা হবে। এই নিলামে অংশ নিতে পারে এয়ারটেল, জিও, ভোডাফোনের মত কোম্পানিগুলো। ৪জির তুলনায় টেলিকম পরিষেবায় আরও দ্রুততা আনতে এই উদ্যোগ নেওয়া হল।
যদিও নিলাম কবে হবে সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। তবে যেহেতু নিলামের অনুমোদন মিলেছে, তাই এই কাজ যে খুব শীঘ্রই শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন আগামী অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই দেশে ৫জি পরিষেবা চালু হয়ে যাবে।
গত ৩ বছর ধরে এই পরিষেবা চালুর ব্যাপারে কাজ চলছে ভারতে। বিভিন্ন সংস্থা যেমন আইআইটি বম্বে, দিল্লি, কানপুরের মত প্রতিষ্ঠান এ ব্যাপারে সরকারকে সাহায্য করছে। প্রাথমিকভাবে দেশের ১৩টি শহরে এই পরিষেবা শুরু হতে পারে। পরে আস্তে আস্তে এই পরিষেবা বাড়বে।
৫ জি প্রযুক্তি: ২০ থেকে কমে জুহির ক্ষতিপূরণ ২ লাখ! তবে কী শর্তে?