Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিছুতেই যেন শেষকৃত্য না করেন স্ত্রী-কন্যা, আদালতে গেলেন প্রৌঢ়

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর (death) পর দেহ (body) যেন না দেওয়া হয় স্ত্রী (wife) এবং কন্যার (daughter) হাতে। তাঁরা যেন কিছুতেই তাঁর শেষকৃত্য (last rites) না করেন। এমনই দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High court) দ্বারস্থ হলেন এক প্রৌঢ়।

কিছুতেই যেন শেষকৃত্য না করেন স্ত্রী-কন্যা, আদালতে গেলেন প্রৌঢ়

শেষ আপডেট: 20 September 2022 10:26

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর (death) পর দেহ (body) যেন না দেওয়া হয় স্ত্রী (wife) এবং কন্যার (daughter) হাতে। তাঁরা যেন কিছুতেই তাঁর শেষকৃত্য (last rites) না করেন। এমনই দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High court) দ্বারস্থ হলেন এক প্রৌঢ়।

৫৬ বছর বয়সি ওই ভদ্রলোকের নাম কুঞ্জ বিহারী বনশাল। দীর্ঘদিন ধরেই হূদযন্ত্রের সমস্যায় ভুগছেন বনশাল। সোমবার তিনি এই বিশেষ আবেদন নিয়ে দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হন। নিজের আবেদনে দিল্লি সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের ৭.১ নম্বর ক্লজকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ওই ক্লজে মৃত্যুর পর কোনও ব্যক্তির দেহ শুধুমাত্র তাঁর পরিবারের লোকেদের হাতেই তুলে দেওয়ার নির্দেশ রয়েছে।

সেই ক্লজকে চ্যালেঞ্জ জানিয়ে কুঞ্জ বিহারীবাবু আবেদন জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর মরদেহ কোনওভাবেই যেন তার স্ত্রী, কন্যা কিংবা জামাইয়ের হাতে তুলে দেওয়া না হয়। এমনকি, পরিবারের কেউ যেন তার অন্ত্যেষ্টিক্রিয়া না করে তা নিশ্চিত করতে আদালতের কাছে আর্জি রেখেছেন তিনি। শ্রী বনশাল আরও জানিয়েছেন, এই সবকিছুর অধিকার যেন পায় কৃষ শর্মা নামে এক যুবক, যাঁকে আবেদনপত্রে নিজের 'পুত্রসম' বলে উল্লেখ করেছেন তিনি।

কিন্তু স্ত্রী, কন্যা এবং জামাই বর্তমান থাকা সত্ত্বেও এমন আবেদন কেন? কুঞ্জ বিহারীবাবু জানিয়েছেন, মেয়ে ও স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আদৌ মধুর নয়। কন্যার বড় হওয়ার সময় তাঁকে কোনওভাবে তার ভাল-মন্দের বিষয়ে কথা বলতে কিংবা হস্তক্ষেপ করতে দেওয়া হতো না বলে জানিয়েছেন তিনি। এমনকি, মেয়ের বিয়েতেও তাকে অংশ নিতে দেওয়া হয়নি বলে আদালতকে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, তাঁর অসুস্থতার সময় আপনজনরা কেউই পাশে ছিল না। বরং সেই সময় তাঁর দেখভাল করেছেন কৃষ নামে ওই যুবক। তাই মৃত্যুর পর শেষকৃত্যের ভারও কৃষের উপরেই ন্যস্ত করতে চান তিনি।

জঙ্গি আতঙ্কে বন্ধ সিনেমা হল খুলছে তিন দশক পর, ‘ফাস্ট ডে ফাস্ট শো’ দেখার জন্য মুখিয়ে কাশ্মীরবাসী


```