Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সংক্রামিত মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিক! মারাঠা মুলুকে আক্রান্ত ছাড়াল চার হাজার

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিক! করোনা সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়েই ঘটেছে এই বিপত্তি। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাঁদের। সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, বহু সাংবাদিককেই এই পরিস্থিতিতে বা

করোনা সংক্রামিত মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিক! মারাঠা মুলুকে আক্রান্ত ছাড়াল চার হাজার

শেষ আপডেট: 20 April 2020 17:26

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিক! করোনা সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়েই ঘটেছে এই বিপত্তি। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাঁদের। সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, বহু সাংবাদিককেই এই পরিস্থিতিতে বাইৎে বেরোতে হচ্ছে। করোনা আক্রান্ত এলাকায় গিয়ে খবওর সংগ্রহ করতে হচ্ছে অনেকক। বেশ কয়েক জন সাংবাদিক এরকমই কিছু হটস্পটে গেছেন বলে জানতে পারে সম্প্রতি তাঁদের করোনা পরীক্ষা করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তার পরেই বিভিন্ন সংবাদমাধ্যমের ১৬৭ জন সাংবাদিক ও আলোকচিত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়। এর ফলাফল প্রকাশ পেতে দেখা যায়, ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনার জীবাণু বাসা বেঁধেছে! ওই সাংবাদিকদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের খোঁজা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। তাঁধের পরিবারকে ইতিমধ্যেই সতর্ক করে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বস্তুত, করোনা ঝড়ে রীতিমতো তছনছ সারা বিশ্ব। মারা গেছেন প্রায় এক লক্ষ ৭০ হাজার মানুষ। আক্রান্ত প্রায় ২৫ লক্ষ। ভারতেও সেই ঝড়ের আঁচ বেশ বাড়ছে। আক্রান্ত ছাড়িয়েছে ১৭ হাজার। তার মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা চার হাজার জনের বেশি। এ রাজ্যে মারা গেছেন ২২৩ জন। প্রথম থেকেই দেশের অন্যতম হটস্পট এই রাজ্য। লকডাউন করে রাখলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। তার মধ্যেই এবার আক্রান্ত হলেন ৫৩ জন সাংবাদিকও। এই ঘটনা সামনে আসার পরে সারা দেশের সাংবাদিক মহলেই আতঙ্ক ছড়িয়েছে। জরুরি পরিষেবার অন্তর্গত হলেও সেই নিরাপত্তা ও সুবিধা সাংবাদিকরা কোনও দিনই পান না বলে এমনিতেই ক্ষোভ রয়েছে এই পেশার অনেকের। বহু সময়েই প্রাণের ঝুঁকি নিয়েই খবর সংগ্রহ করতে হয় তাঁদের। বিক্ষোভের মুখেও পড়তে হয় বারবারই। কিন্তু সেই গুরুত্ব দেওয়া হয় না তাঁদের অনেক সময়েই। এদিন মুম্বইয়ের পাশাপাশি সাংবাদিকের আক্রান্ত হওয়ার খবর এসেছে চেন্নাই থেকেও। সেখানকার দুই সাংবাদিকের শরীরেও ধরা পড়েছে করোনাভাইরাস। তাঁদের একজন একটি খবরের চ্যানেলেন ২৫ বছরের রিপোর্টার ও অন্যজন ২৩ বছরের এক সাংবাদিক।

```