Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০০ বছরের পুরানো গুরুদোয়ারার দরজা ভারতীয় পূণ্যার্থীদের জন্য খুলে দিল পাকিস্তান

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের শিয়ালকোট শহরের ১৪০ কিলোমিটার দূরে আছে ৫০০ বছরের পুরানো শিখ তীর্থস্থান। তার নাম বাবে দে বের গুরুদোয়ারা। আগে ওই তীর্থস্থানে যেতে পারতেন না ভারতীয় তীর্থযাত্রীরা। সম্প্রতি তার দরজা ভারতীয় শিখদের জন্য খুলে দেওয়া হয়ে

৫০০ বছরের পুরানো গুরুদোয়ারার দরজা ভারতীয় পূণ্যার্থীদের জন্য খুলে দিল পাকিস্তান

শেষ আপডেট: 1 July 2019 12:37

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের শিয়ালকোট শহরের ১৪০ কিলোমিটার দূরে আছে ৫০০ বছরের পুরানো শিখ তীর্থস্থান। তার নাম বাবে দে বের গুরুদোয়ারা। আগে ওই তীর্থস্থানে যেতে পারতেন না ভারতীয় তীর্থযাত্রীরা। সম্প্রতি তার দরজা ভারতীয় শিখদের জন্য খুলে দেওয়া হয়েছে। সোমবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্র জানিয়েছে এই খবর। এতদিন পাকিস্তান, ইউরোপের নানা দেশ, কানাডা ও আমেরিকার শিখ তীর্থযাত্রীরা ওই গুরুদোয়ারায় যাওয়ার অনুমতি পেতেন। সম্প্রতি পাঞ্জাবের গভর্নর মহম্মদ সারওয়ার নির্দেশ দিয়েছেন, এবার ভারতীয় তীর্থযাত্রীরাও ওই তীর্থস্থানে যাওয়ার অনুমতি পাবেন। প্রতিবছর ভারত থেকে হাজার হাজার তীর্থযাত্রী পাকিস্তানে গুরু নানকের জন্মস্থান ও মৃত্যুর স্থানে তীর্থযাত্রা করতে যান। বৈশাখী উৎসব উপলক্ষেও পাকিস্তানে তীর্থ করতে যান অনেকে। ষোড়শ শতাব্দীতে গুরু নানক কাশ্মীর থেকে শিয়ালকোটে গিয়েছিলেন। সেখানে একটি গাছের তলায় বিশ্রাম করেন। পরে সর্দার নাথা সিং সেখানে একটি গুরুদোয়ারা প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৮ সালের নভেম্বরে ভারত ও পাকিস্তান কর্তারপুর করিডোর নির্মাণের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কর্তারপুরে নানকের সমাধিস্থল পর্যন্ত একটি রাস্তা তৈরি হচ্ছে। ভারতীয় তীর্থযাত্রীরা ভিসা ছাড়াই ওই পথ দিয়ে কর্তারপুর সাহিবে যেতে পারবেন।

```