Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনকা সভ্যতার কিশোরীর মমি ফেরানো হল বলিভিয়ায়, বয়স তার ৫০০ বছর!

দ্য ওয়াল ব্যুরো: ৫০০ বছরের পুরনো ইনকা-যুগের এক কিশোরীর মমি ফিরিয়ে দেওয়া হল বলিভিয়ায়। ১২৯ বছর আগে সেটি মিশিগান স্টেট ইউনিভার্সিটির মিউজিয়ামে দান করা হয়েছিল প্রদর্শনের জন্য। এক আধিকারিক জানিয়েছেন, এই প্রথম এ ভাবে কোনও মানুষের শরীরের অংশ এত বছ

ইনকা সভ্যতার কিশোরীর মমি ফেরানো হল বলিভিয়ায়, বয়স তার ৫০০ বছর!

শেষ আপডেট: 21 August 2019 18:45

দ্য ওয়াল ব্যুরো: ৫০০ বছরের পুরনো ইনকা-যুগের এক কিশোরীর মমি ফিরিয়ে দেওয়া হল বলিভিয়ায়। ১২৯ বছর আগে সেটি মিশিগান স্টেট ইউনিভার্সিটির মিউজিয়ামে দান করা হয়েছিল প্রদর্শনের জন্য। এক আধিকারিক জানিয়েছেন, এই প্রথম এ ভাবে কোনও মানুষের শরীরের অংশ এত বছর পরে এক দেশ থেকে আর এক দেশে পাঠানো হল। ইনকা সভ্যতার সময়ে তৈরি এই মমিটির বিশেষত্ব হল, এর সংরক্ষণের পদ্ধতি। এটি এতই ভাল ভাবে সংরক্ষণ করা হয়েছে, যে এত বছর পরেও অনেকাংশেই অবিকৃত আছে ওই 'নুসতা'। কেচুয়া ভাষায় নুস্তা শব্দের অর্থ রাজকুমারী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই কিশোরীর মমির চুল দেখলে মনে হয়, এখুনি যত্ন করে বিনুনি বেঁধে দিয়েছে কেউ। হাত দু'টিও পাসকের মতো নরম তার। গবেষণা বলছে, ইনকা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার ঠিক আগে, ১৫ শতাব্দীর শেষের দিকে এই কিশোরীর মমি তৈরি হয়েছিল। আনদিয়ান এলাকার লা পাজ়ে-এ সংরক্ষিত ছিল এটি। মিশিগান স্টেট ইউনিভার্সিটির নৃতত্ত্ববিদ্যা বিভাগের এক অভিজ্ঞ অধ্যাপক এ লভিসের কথায়, "এই মমির নাম আমরা ভালবেসে দিয়েছি রাজকুমারী। তবে এ কথা আদৌ জানা যায়নি, যে ওই কিশোরীর আসল পরিচয় কী ছিল। ডিএনএ পরীক্ষা করলে হয়তো এ বিষয়ে কোনও সূত্র পাওয়া গেলেও যেতে পারে।" মিশিগান থেকে বলিভিয়ায় এই মমিটি ফেরানোর ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এই অধ্যাপক। তাঁর কথায়, "ইতিহাসের ভৌগোলিক বিচ্যুতি না ঘটানোই ভাল। আর ঘটে গেলে, তা ফেরানোর চেষ্টা করা উচিত। তবেই ইতিহাস অবিকৃত থাকবে।" বলিভিয়ার সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরেই সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে যে, যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন অন্য কোথাও নিয়ে চলে যাওয়া হয়েছে, তা ফিরিয়ে আনার। কিন্তু এত পুরনো, ইনকা-যুগের কোনও মমি এই প্রথম ফিরল দেশে। ঐতিহাসিকরা জানিয়েছেন, একটি পাথরের কবরের ভিতরে ঘুমিয়েছিল ওই কিশোরীর মমি। পরনে ছিল পাতলা সুতোর পোশাক। সঙ্গে ছিল এক জোড়া চপ্পল, একটা ছোট মাটির পাত্র, কয়েকটি কাপড়ের ব্যাগের মতো দেখতে জিনিস, কিছু পালক এবং ভুট্টা ও কোকো গাছ। ইনকা সভ্যতার মানুষ জন পরজন্মে বিশ্বাস করত, সেই কারণেই হয়তো এই সব জিনিস দেওয়া হতো মৃতের সঙ্গে। তাঁদের আন্দাজ, আট থেকে দশ বছর বয়সের মধ্যে মারা যায় মেয়েটি। লা পাজ়ে-এর ন্যাশনাল আর্কিওলজি মিউজ়িয়ামের প্রধান ডেভিড ট্রিগো জানিয়েছেন, এই ফিরিয়ে আনা মমিটিকে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়েছে। তাঁর অনুমান, মমিটি পরীক্ষা-নিরিক্ষা করে হয়তো বলিভিয়ার ইতিহাসের কোনও এক নতুন ও অজানা দিক খুলে যেতে পারে। "আমাদের প্রাচীন যুগের এক জন সদস্যকে ফিরে পেয়েছি আমরা।"-- বলেন তিনি।

```