Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাক্টরের রেস দেখতে গিয়ে বিপত্তি, টিনের শেড ভেঙে মৃত ৫, আহত ৫০

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক্টরের রেস দেখতে রবিবার সন্ধ্যায় রাজস্থানের পদমপুর এলাকায় জড়ো হয়েছিলেন হাজার খানেক মানুষ। শ্রীগঙ্গানগর জেলার ধানমান্ডি এলাকায় একটি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল ওই রেসের। আচমকাই একটি টিনের শেডে উঠে পড়েন বেশ কিছু লোক। ভার

ট্রাক্টরের রেস দেখতে গিয়ে বিপত্তি, টিনের শেড ভেঙে মৃত ৫, আহত ৫০

শেষ আপডেট: 30 July 2018 03:25

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক্টরের রেস দেখতে রবিবার সন্ধ্যায় রাজস্থানের পদমপুর এলাকায় জড়ো হয়েছিলেন হাজার খানেক মানুষ। শ্রীগঙ্গানগর জেলার ধানমান্ডি এলাকায় একটি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল ওই রেসের। আচমকাই একটি টিনের শেডে উঠে পড়েন বেশ কিছু লোক। ভার বইতে না পেরে হুরমুড়িয়ে ভেঙে পড়ে ওই শেড। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। মৃতের সংখ্যা অন্তত ৫। যদিও স্থানীয়দের দাবি, নিহত এবং আহত দুইয়ের সংখ্যাই অনেক বেশি। রবিবারই গুরুতর আহত অবস্থায় শ্রীগঙ্গানগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৫ জনকে। চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁদের অবস্থা সংকটজনক। বাকিদের চিকিৎসা চলছিল পদমপুরের স্থানীয় এক হাসপাতালে। স্থানীয়দের কথায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০০ জন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধ্ররা রাজে সিন্ধিয়া। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। কংগ্রেসের মন্ত্রী সচিন পাইলট বলেন, "সরকার আগে থেকেই এই অনুষ্ঠানের ব্যাপারে জানত। তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।" শ্রীগঙ্গানগরের বিধায়ক নিহাল সিং চৌহান জানিয়েছেন, ওই এলাকায় যদি অনুষ্ঠান আয়োজন করার অনুমতি না থাকে তাহলে আয়োজকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। https://twitter.com/ANI/status/1023565414129778690 ছবি এবং ভিডিও সৌজন্যে টুইটার (ANI)

```