Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকা থেকে ভারতে আমদানি করা মোটর সাইকেলে এত শুল্ক কেন? খাপ্পা ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকা থেকে আমদানি করা মোটর সাইকেলের ওপর শুল্ক কমিয়ে অর্ধেক করেছে ভারত। আগে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হত, এখন নেওয়া হচ্ছে ৫০ শতাংশ। কিন্তু তাতেও খুশি নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ভারতে আমেরিকার মোটর

আমেরিকা থেকে ভারতে আমদানি করা মোটর সাইকেলে এত শুল্ক কেন? খাপ্পা ট্রাম্প

শেষ আপডেট: 11 June 2019 10:25

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকা থেকে আমদানি করা মোটর সাইকেলের ওপর শুল্ক কমিয়ে অর্ধেক করেছে ভারত। আগে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হত, এখন নেওয়া হচ্ছে ৫০ শতাংশ। কিন্তু তাতেও খুশি নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ভারতে আমেরিকার মোটর সাইকেলের ওপরে যে শুল্ক বসানো হয়, তার হার এখনও বেশ চড়া। ট্রাম্পের দাবি, তাঁর আমলে আমেরিকাকে কেউ বোকা বানাতে পারবে না। তাঁর কথায়, আমরা বোকা নই যে সবাই আমাদের ক্ষতি করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু। কিন্তু তাদের কাজকর্ম বিশেষ সুবিধার নয়। তারা মোটর সাইকেলের ওপরে ১০০ শতাংশ ট্যাক্স বসিয়েছে। তার বদলে আমরা তাদের থেকে কিছুই নিচ্ছি না। ট্রাম্প আমেরিকার হার্লে ডেভিডসন মোটর সাইকেলের কথা বলতে চেয়েছেন। তিনি চান, ভারত এই মোটর সাইকেলের ওপর থেকে শুল্ক একেবারে তুলে নিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যখন ভারতে হার্লে ডেভিডসন মোটর সাইকেল পাঠাই, তারা ১০০ শতাংশ শুল্ক নেয়। তারাও অনেক মোটর সাইকেল তৈরি করে। কিন্তু আমরা যখন সেদেশ থেকে মোটর সাইকেল আমদানি করি, কোনও ট্যাক্স নিই না। এমনটা চলতে পারে না। এরপর প্রধানমন্ত্রী মোদীর কথা উল্লেখ করে তিনি বলেন, আমি তাঁকে ফোন করেছিলাম। একটা ফোন কলেই তিনি শুল্ক কমিয়ে অর্ধেক করে দিয়েছেন। কিন্তু এখনও শুল্ক অনেক বেশি। আমরা আদৌ কর নিই না। তারা নিচ্ছে ৫০ শতাংশ। ট্রাম্প ইঙ্গিত করেন, মোটর সাইকেলের ওপর থেকে শুল্ক কমানোর জন্য ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। তাঁর কথায়, আমরা এমন একটা ব্যাঙ্কের মতো যা সকলেই লুঠ করতে চায়। দীর্ঘদিন ধরে অনেকে আমাদের লুঠ করে চলেছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ৮ লক্ষ কোটি ডলার ঘাটতি আছে।

```