Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেল-সহ কেন্দ্রের বিভিন্ন দফতরের অসহযোগিতায় ৫০ লক্ষ মানুষ পানীয় জল পাচ্ছেন না: মুখ্যমন্ত্রী

মুখ্যসচিব মনোজ পন্থর উদ্দেশে মুখ্যমন্ত্রী এও বলেন, "ওদেরকে ইমিডিয়েট কো-অপারেশনন করতে বলুন, না হলে যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে।"

রেল-সহ কেন্দ্রের বিভিন্ন দফতরের অসহযোগিতায় ৫০ লক্ষ মানুষ পানীয় জল পাচ্ছেন না: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 2 December 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: রেল-সহ কেন্দ্রের বিভিন্ন দফতরের অসহযোগিতায় প্রায় ১০ লক্ষ পরিবার অর্থাৎ রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ সরকারের বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সোমবার নবান্নের বৈঠকে রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ব্যাপারে মুখ্যসচিব মনোজ পন্থর উদ্দেশে মুখ্যমন্ত্রী এও বলেন, "ওদেরকে ইমিডিয়েট কো-অপারেশন করতে বলুন, না হলে যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে।"

মুখ্যমন্ত্রী বলেন, ভোটের প্রচারে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলে, অথচ কেন্দ্রের বিভিন্ন দফতরের জন্য রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। এরমধ্যে রেলওয়ের জন্য ১ লক্ষ ৩৪ হাজার পরিবার জল পাচ্ছে না। এনএইচ এর জন্য ১ লক্ষ ১৮ হাজার পরিবার জল পাচ্ছে না।

এ প্রসঙ্গে ডিভিসিকেও এক হাত নেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি শুধু বন্যার জল ছাড়তে জানে, খাবার জল দেয় না। ওদের জন্য প্রায় ৪ লক্ষ পরিবার পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

এভাবে একে একে কেন্দ্রের বিভিন্ন দফতরের জন্য কোথায় কত মানুষ সরকারের ঘরে ঘরে জল পরিষেবা থেকে বঞ্চিত, তার তালিকাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

প্রশাসন সূত্রের খবর, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের। সব মিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যজুড়ে সেই কাজও চলছে। পিএইচই-র দাবি ইতিমধ্যে ৯০ শতাংশ বাড়িতে সংযোগ পৌঁছে গেছে। যদিও তা নিয়ে গত ২৬ নভেম্বরের প্রশাসনিক বৈঠকে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এরপরই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ পুনরায় রি-চেক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই সামনে এসেছে ভয়াবহ এই তথ্য। এদিন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ থেকে পাওয়া সেই পরিসংখ্যান জনসমক্ষে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কাজে গাফিলতির অভিযোগে একাধিক ঠিকাদার, একাধিক ইঞ্জিনিয়রের বিরুদ্ধে আইনি পদেক্ষপ নেওয়ার কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।


```