Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩টি ড্রামে ৫০টি বোমা! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

কী কারণে এত বোমা মজুত করা হয়েছিল, ধৃতকে জেরা করে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

৩টি ড্রামে ৫০টি বোমা! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 January 2025 10:32

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বোমা মজুত রাখার অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতর নাম আবুতালেম মণ্ডল। 

শাসকদলের নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় জনমানসে শোরগোল ছড়িয়েছে। কী কারণে এত বোমা মজুত করা হয়েছিল, ধৃতকে জেরা করে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


পুলিশ সূত্রের খবর, সম্প্রতি আমডাঙায় জমি নিয়ে বিবাদে নাম জড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবুতালেমের। এ নিয়ে সম্প্রতি গোলমালও হয়। ওই ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর বাড়িতে বিপুল পরিমাণ বোমামজুতের খবরের পান তদন্তকারীরা।

এরপর শুক্রবার রাতে স্থানীয় থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ওই পঞ্চায়েত সদস্যর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম থেকে ৫০টি বোমা উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাতেই বোম্বগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড।

এর আগে গত বছর আমডাঙায় আততায়ীদের হামলায় খুন হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। ফের এলাকা থেকে বিপুল বোমা উদ্ধারের ঘটনায় আবারও এলাকার কারও ওপর হামলার জন্যই এই বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।


```