Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত ফেলে গেল রাস্তার ধারে, পাকড়াও অটোচালক, শিশু ধর্ষণে কলঙ্কিত বিহার

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে হয়াদরাবাদে গণধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্ত চার যুবকের এনকাউন্টার নিয়ে তোলপাড় হয়েছে দেশ। ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে কঠিন আইন আনার প্রয়োজনীয়তার কথা বলে সরব হয়েছেন অনেকেই। তার ২৪ ঘণ্টাও কাটেনি। শুক্রবার

পাঁচের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত ফেলে গেল রাস্তার ধারে, পাকড়াও অটোচালক, শিশু ধর্ষণে কলঙ্কিত বিহার

শেষ আপডেট: 6 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে হয়াদরাবাদে গণধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্ত চার যুবকের এনকাউন্টার নিয়ে তোলপাড় হয়েছে দেশ। ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে কঠিন আইন আনার প্রয়োজনীয়তার কথা বলে সরব হয়েছেন অনেকেই। তার ২৪ ঘণ্টাও কাটেনি। শুক্রবার সন্ধেয় ফের এক নারকীয় ঘটনার সাক্ষী হল দেশ। পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে রক্তাক্ত রাস্তার ধারে ফেলে পালাল এক অটোচালক। আশঙ্কাজনক অবস্থায় শিশুটি ভর্তি রয়েছে হাসপাতালে। ঘটনা বিহারের দারভাঙার। দিনকয়েক আগেই বক্সারে এক মহিলাকে গণধর্ষণ করে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। তারপর সেই দেহ পুড়িয়ে দেয় অপরাধীরা। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। নির্যাতিতার পরিচয়ও পায়নি পুলিশ, ধরা পড়েনি অভিযুক্তরাও। ফের শিশু ধর্ষণের ঘটনা সামনে আসায় ক্ষোভের আগুন জ্বলছে দারভাঙায়।
আরও পড়ুন- লড়াই থামল উন্নাওয়ের দগ্ধ ধর্ষিতার, শুক্রবার রাতে মৃত্যু হল দিল্লির সফদরজং হাসপাতালে
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করা হয়েছে। তার নাম শাহনি। ঘটনাটা ঘটে গতকাল সন্ধের দিকে খারুয়া মোড় এলাকার কাছে। শিশুটি তার আরও দুই বন্ধু সঙ্গে রাস্তার ধারেই খেলছিল। শাহনি সেই সময় অটো নিয়ে বাচ্চাদের সামনে এসে দাঁড়ায়। মেয়েদের বলে অটোতে করে ঘুরতে নিয়ে যাবে। বাকিরা রাজি না হলেও একটি মেয়ে অটোতে উঠে বসে। এরপর শিশুটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে শাহনি। পুলিশ সুপার বাবু রাম বলেছেন, শিশুটির উপর নারকীয় নির্যাতন চালানো হয়েছে। তারা ছোট্ট শরীরটাতে একাধিক কালশিটের দাগ। মারধরও করা হয়েছে তাকে। ডাক্তাররা বলেছেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক। অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কমিউনিটি হলের বাথরুমে চলল নির্যাতন

দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে গতকাল রাতেই জীবনের লড়াই থেমে গেছে উন্নাও নির্যাতিতার। কলকাতার গার্ডেনরিচ এলাকাতে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ফের শিশু ধর্ষণে কলঙ্কিত হল দেশ।

```