Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ বছরের শিশুকন্যাকে নলি কেটে খুন করল মায়ের 'প্রেমিক'! সম্পর্ক নিয়ে বচসা, চেষ্টা আত্মহত্যারও

দ্য ওয়াল ব্যুরো: মায়ের প্রেমিকের হাতে খুন হয়ে গেল ৫ বছরের ছোট্ট মেয়ে! পরে আত্মহত্যা করার চেষ্টা করে ওই প্রেমিক। বৃহস্পতিবার হায়দরাবাদের ঘটকেশর এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে খুনের মামলা রুজু করা হয়েছে। নৃশংসতার এই তীব্রতা বিস্

৫ বছরের শিশুকন্যাকে নলি কেটে খুন করল মায়ের 'প্রেমিক'! সম্পর্ক নিয়ে বচসা, চেষ্টা আত্মহত্যারও

শেষ আপডেট: 3 July 2020 03:26

দ্য ওয়াল ব্যুরো: মায়ের প্রেমিকের হাতে খুন হয়ে গেল ৫ বছরের ছোট্ট মেয়ে! পরে আত্মহত্যা করার চেষ্টা করে ওই প্রেমিক। বৃহস্পতিবার হায়দরাবাদের ঘটকেশর এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে খুনের মামলা রুজু করা হয়েছে। নৃশংসতার এই তীব্রতা বিস্মিত করেছে সকলকে। পুলিশ জানিয়েছে, ওই শিশুর তরুণী মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২৫ বছর বয়সের যুবকের। সে জেরায় দাবি করেছে, সম্প্রতি তাকে এড়িয়ে যাচ্ছিলেন তরুণী। পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যেই অন্য একজনের সঙ্গে সম্পর্কও গড়ে ওঠে তার। এই নিয়েই বৃহস্পতিবার বচসা শুরু হয় তরুণীর বাড়িতে। তৃতীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন তখন। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, আচমকাই তরুণীর ৫ বছরের মেয়েকে নিজের কাছে টেনে নিয়ে তার গলায় ব্লেড বসিয়ে দেয় অভিযুক্ত ওই যুবক। এর পরেই দ্বিতীয় যুবককে আক্রমণ করে সে। তার গলায় ক্ষত তৈরি হয়। সবশেষে নিজেকে শেষ করে দিতে যায় ওই ব্লেড চালিয়েই। পড়শিদের থেকে খবর পেয়ে তাড়াতাড়ি পৌঁছয় পুলিশবাহিনী। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয় তিন জনকেই। শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্ত যুবক ও অন্যজনের চিকিৎসা চলছে। এই অবস্থাতেই বয়ান নেওয়া হয়েছে অভিযুক্তর। সব স্বীকার করছে সে। যদিও প্রেমিকার বিশ্বাসভঙ্গ নিয়ে যে বচসা শুরু হয়েছিল, তার জেরে সে ছোট্ট বাচ্চাকে কেন এমন নৃশংস ভাবে মেরে ফেলল, তার জবাব পাওয়া যায়নি। চিকিৎসা চলছে তার, একটু সুস্থ হলেই কোর্টে তোলা হবে। ইতিমধ্যেই রুজু হয়েছে খুনের মামলা।

```