Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত মায়ের পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ৫ বছরের শিশু, মর্মান্তিক দৃশ্য ভাগলপুর স্টেশনে

দ্য ওয়াল ব্যুরো: বহু আগেই মৃত্যু (Dead) হয়েছে মায়ের (Mother)। তা জানে না ৫ বছরের ছোট্ট শিশু। মায়ের মৃতদেহের (Dead body) পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে (Sleeping) সে। সোমবার এমনই হৃদয়বিদারক দৃশ্য দেখা গেল বিহারের (Bihar) ভাগলপুর স্টেশনের

মৃত মায়ের পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ৫ বছরের শিশু, মর্মান্তিক দৃশ্য ভাগলপুর স্টেশনে

শেষ আপডেট: 4 August 2022 18:32

দ্য ওয়াল ব্যুরো: বহু আগেই মৃত্যু (Dead) হয়েছে মায়ের (Mother)। তা জানে না ৫ বছরের ছোট্ট শিশু। মায়ের মৃতদেহের (Dead body) পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে (Sleeping) সে। সোমবার এমনই হৃদয়বিদারক দৃশ্য দেখা গেল বিহারের (Bihar) ভাগলপুর স্টেশনের প্ল্যাটফর্মে (Bhagalpur station)।

জানা গেছে, রবিবার রাত ৯.৩০ নাগাদ মৃত্যু হয় শিশুটির মায়ের। কীভাবে এবং কেন ওই ওই মহিলার মৃত্যু হলে তা এখনো জানা যায়নি। ঘটনা জানতে পারার পর শিশুটিকে স্টেশনের হেল্প ডেস্কে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে সারারাত রাখা হয়।

মঙ্গলবার শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তাকে কোভিড টিকাও দেওয়া হয়েছে। এরপর তাকে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেওয়া হয়। শিশুদের জন্য কাজ করে এমন একটি এনজিও এবং চাইল্ড লাইনের দুজন সদস্য শিশুটিকে একটি হোমে নিয়ে গেছে বলে জানা গেছে।

স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে শিশুটি কথা বলতে পারে না। কীভাবে সে এবং তার মা ভাগলপুর স্টেশনে এল, কতদিনই বা তারা ওখানে ছিল, সেসব কিছু এখনও জানা যায়নি।

চেন্নাই থেকে উদ্ধার ৩০০ বছরের পুরনো মূর্তি! কোটি টাকা দাম, দাবি বিশেষজ্ঞদের


```