Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফল খেতে অনীহা শিশুর? তরমুজের এই ৫ পদ চেটেপুটে খাবেন সকলেই

দ্য ওয়াল ব্যুরো: গরম পড়লেই শরীর ঠাণ্ডা রাখার জন্য তরমুজের বিকল্প নেই। তবে উপকারী হলেও অসংখ্য বীজ বেছে তরমুজ খেতে প্রায়ই বিরক্ত হয় বাড়ির খুদেরা। তার উপর ভুলবশত বীজ গলায় চলে গেলেও মারাত্মক দুর্ঘটনা ঘটার ভয় থেকে যায়। ফলে, বাড়িতে তরমুজ আনা

ফল খেতে অনীহা শিশুর? তরমুজের এই ৫ পদ চেটেপুটে খাবেন সকলেই

শেষ আপডেট: 11 June 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: গরম পড়লেই শরীর ঠাণ্ডা রাখার জন্য তরমুজের বিকল্প নেই। তবে উপকারী হলেও অসংখ্য বীজ বেছে তরমুজ খেতে প্রায়ই বিরক্ত হয় বাড়ির খুদেরা। তার উপর ভুলবশত বীজ গলায় চলে গেলেও মারাত্মক দুর্ঘটনা ঘটার ভয় থেকে যায়।

ফলে, বাড়িতে তরমুজ আনা হলেও তাকে কীভাবে খাওয়া হবে এই নিয়ে চিন্তায় থাকেন প্রায় সব পরিবারের গৃহিণীরাই। একঘেয়ে তরমুজের বদলে এই ৫ পদ্ধতিতে তরমুজ খাওয়া যেতে পারে, এতে স্বাদবদলও হবে, তাছাড়া দুর্ঘটনার ভয়ও থাকবে না।

ফ্রুট স্যালাড

Best Watermelon Feta Salad Recipe - How To Make Watermelon Feta Salad


শুধুমাত্র তরমুজের বদলে নানা ধরনের একাধিক ফল টুকরো করে কেটে ফ্রুট স্যালাড বানিয়ে খাওয়া যেতেই পারে। এতে একাধিক ফলের পুষ্টিগুণ যেমন প্রবেশ করবে শরীরে তেমনই একেবারে ছোট টুকরো খেতেও সুবিধা হবে বিশেষত শিশুদের।

তরমুজের শরবত

The Reasons Watermelon Juice Should Be Your Go-To Summer Drink


তরমুজ ছোট ছোট করে কেটে কাটা টুকরোগুলি মিক্সারে পিষে নিয়ে সহজেই তৈরি করা যায় তরমুজের শরবত। বিটনুন, লেবুর রস ছড়িয়ে এক গ্লাস তরমুজের শরবত গরমের দিনে ভীষণই আরামদায়ক।

তরমুজের স্যুপ

Watermelon Soup Recipe - Food.com


মিক্সারে তরমুজ পিষে নিয়ে তাতে কর্পূর, আদা রসুন বাটা এবং চিলি ফ্লেক্স দিয়ে কড়ায় নেড়ে নিতে হবে পেষানো তরমুজ। তাহলেই তৈরি তরমুজের স্যুপ।

তরমুজের হালুয়া

Watermelon Halwa – Flavours of Calicut


তরমুজের শরবত বা স্যুপের পাশাপাশি, ক্ষোয়া ক্ষীর, কেশর, কাজু কিশমিশ দিয়ে বানানো যেতে পারে সুস্বাদু তরমুজের হালুয়া।

তরমুজের আইসক্রিম

Vegan Watermelon Ice Cream - TheVegLife


বাড়িতে, তরমুজ, নারকেল, পেঁপে এই ফলগুলি থাকলে সেগুলি দিয়ে তৈরি করা যেতে পারে সুস্বাদু ফলের আইসক্রিম। গরমকালে বাড়িতে অতিথি এলেও পরিবেশন করা যেতে পারে এই আইসক্রিম।

বাড়িতেই বানান স্পাইসি চিলি চিকেন, মাত্র ২০ মিনিটেই দোকানের মতো স্বাদ


```