Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জি-২০ আসর বসবে ভারত মন্ডপমে! নয়াদিল্লির এই জায়গা সম্পর্কে ৫ অজানা তথ্য

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহান্তে নয়াদিল্লিতে আয়োজিত হবে জি-২০ সম্মেলন (G 20 summit)। সেই উপলক্ষে বসছে একেবারে চাঁদের হাট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বটেই, এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ প্রায় ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান

জি-২০ আসর বসবে ভারত মন্ডপমে! নয়াদিল্লির এই জায়গা সম্পর্কে ৫ অজানা তথ্য

শেষ আপডেট: 5 September 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহান্তে নয়াদিল্লিতে আয়োজিত হবে জি-২০ সম্মেলন (G 20 summit)। সেই উপলক্ষে বসছে একেবারে চাঁদের হাট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বটেই, এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ প্রায় ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষনেতারা যোগ দেবেন সেই সম্মেলনে। যা অনুষ্ঠিত হবে ভারত মণ্ডপম (Bharat Mandapam) আন্তর্জাতিক প্রদর্শনী কনভেনশন সেন্টারে।

গত জুলাই মাসে এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২৭০০ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই কনভেনশন সেন্টার। ১২৩ একর এলাকার ওপর তৈরি এই কেন্দ্রটি বর্তমানে দেশের মধ্যে বৃহত্তম সম্মেলন এবং প্রদর্শনী কেন্দ্র, যার ভিতর কনভেনশন সেন্টার, অ্যাম্ফিথিয়েটার, ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক-সহ অত্যাধুনিক ব্যবস্থা এবং সুবিধা রয়েছে।

https://twitter.com/omgs_tweets/status/1699012518058787178?s=20
এই ভারত মণ্ডপম নিয়ে জনমানসেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। যেমন এর নামের উৎপত্তি কোথা থেকে, স্থাপত্য কীরকম, কী কী সুবিধা মিলবে-সহ নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। এই প্রতিবেদনে সেসব নিয়েই বিস্তারিত আলোচনা করা হল। (Bharat Mandapam)

১) ভারত মণ্ডপম এই নামটির শিকড় ভগবান বাসবেশ্বরের অনুভব মণ্ডপম থেকে পাওয়া যায়।

২) প্রগতি ময়দানে অবস্থিত এই সম্মেলন কেন্দ্রটির স্থাপত্য ভারতীয় ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত। এর উপরের আকৃতি অনেকটা শঙ্খের মতো এবং এর কনভেনশন সেন্টারের বিভিন্ন দেওয়াল ও সামনের অংশে নানারকম উপাদান চিত্রায়নের সাহায্যে তুলে ধরা হয়েছে, যার মধ্যে অন্যতম সূর্য শক্তি বা সৌরশক্তি।

৩) এই সেন্টারটির ভিতর প্রায় সাত হাজার জন মানুষ বসতে পারেন, যা অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউসে বসার ক্ষমতার চেয়েও বেশি। এছাড়াও এখানকার অ্যাম্ফিথিয়েটারে ৩০০০ জনের বসার ব্যবস্থা রয়েছে।

৪) এছাড়াও প্রগতি ময়দানের এই কমপ্লেক্সে একাধিক অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। যেমন, মিটিংরুম, লাউঞ্জ, অডিটোরিয়াম-সহ একটি ছোটখাটো মার্কেট রয়েছে এর ভিতর। যা যে কোনও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য আদর্শ।

৫) এর পাশাপাশি ভারত মন্ডপমের সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু নটরাজ মূর্তি, যার উচ্চতা ২৮ ফুট।

দেশের নাম কি পাকাপাকি ভাবে ভারত হচ্ছে, ইন্ডিয়া বাদ? বোকামি হবে বলছেন কংগ্রেস নেতারা


```