দ্য ওয়াল ব্যুরো: শিশু চুরি করে নিয়ে যাচ্ছে ছেলেধরা। মহারাষ্ট্রের ধুলে জেলায় বহুদিন ধরেই রটেছিল এই গুজব। আর সেই গুজবের জেরেই রবিবার গণপিটুনিতে মৃত্যু হয়েছে ৫ জনের।
রবিবার সকালে ধুলের রানিপাড়ায় রাজ্য পরিবহন সংস্থার বাস থেকে নামেন বেশ কয়েকজন। বাস থেকে নেমে এক শিশুর সঙ্গে কথা বলতে এগিয়ে যান এক ব্যক্তি। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। বাস থাকা নামা ওই ব্যক্তিকে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে। সঙ্গে সঙ্গেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন এলাকাবাসী। চালু হয় বেধরক মারধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের।
বেশি কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একটি ভিডিও। সেখানে প্রচার করা হচ্ছে দক্ষিণ ভারত থেকে ১৪ জন শিশুকে তুলে নিয়ে গিয়েছে ছেলেধরারা। আর এরপর থেকেই একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে গুজরাট, মধ্যপ্রদেশ, কর্নাটক এবং মহারাষ্ট্রে। এ বার তা চরম আকার নিল।
কয়েক মাসে আগেই ছেলেধরা সন্দেহে দিল্লির এক ব্যবসায়ী এবং তাঁর বন্ধুকে পিটিয়ে মেরে ফেলেন আসামের উত্তেজিত জনতা। একই ঘটনার নজির দেখা গিয়েছেন পশ্চিমবঙ্গের মালদাতেও। আর এ বার ছেলেধরা সন্দেহে গণপ্রহারে মহারাষ্ট্রে মারা গেলেন ৫ জন।
ছবি সৌজন্যে টুইটার (ANI)